
বজ্রপাত থেকে জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’: কী বলছেন বিশেষজ্ঞরা?
বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে প্রাণহানি (Lightning Deaths) একটি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত বজ্রপাতে ৭২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি বড় অংশই খোলা মাঠে কর্মরত কৃষক। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, একটি সাধারণ কিন্তু কার্যকর বৈজ্ঞানিক পদ্ধতি ‘৩০-৩০ নিয়ম’ (30-30 Rule) মেনে চললে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

বাংলাদেশে কেন এত বজ্রপাত? কোন জেলাগুলো বেশি ঝুঁকিতে, দেখুন তালিকা
বাংলাদেশে গত কয়েকদিনে বজ্রপাতে (Lightning) কমপক্ষে ৪০ জন মানুষের মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বলছে, প্রতিবছর এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। মূলত মার্চ থেকে মে মাস, এই প্রাক-বর্ষার মৌসুমেই (Pre-monsoon Season) দেশে ৩৮ শতাংশ বজ্রঝড় ও তীব্র বজ্রপাত ঘটে থাকে। কিন্তু প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের এখানে কেন এর প্রকোপ এত বেশি?

কালবৈশাখি ও ভারী বৃষ্টির দাপট থাকতে পারে আরও ৩-৪ দিন
টানা তাপপ্রবাহের পর পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে শুরু হয়েছে কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, থেমে থেমে বৃষ্টির এ প্রবণতা আগামী আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে। অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।