ফ্লোরিডা
‘আমরা আগেই পুলিশকে সতর্ক করেছিলাম’— ঘাতকের ভাইয়ের আক্ষেপ

‘আমরা আগেই পুলিশকে সতর্ক করেছিলাম’— ঘাতকের ভাইয়ের আক্ষেপ

ফ্লোরিডায় জামিল-বৃষ্টি হত্যাকাণ্ড

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যার ঘটনায় উত্তাল এখন পুরো ক্যাম্পাস ও কমিউনিটি। জানা যায়, এ নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিশাম সালেহ আবুগারবিয়েহ হঠাৎ করে ভারসাম্যহীন হয়ে পড়া কোনো ব্যক্তি নন; বরং দীর্ঘ সময় ধরেই তিনি ছিলেন পরিবারের জন্য আতঙ্কের নাম। তার নিজের পরিবার বছরের পর বছর ধরে এ আতঙ্ক নিয়েই চলছিলো। এমনকি পরিবারের পক্ষ থেকে পুলিশকে সতর্কও করা হয়েছিল, আবেদনও করা হয়েছিল আদালতে সুরক্ষা আদেশের। কিন্তু আইনি প্রক্রিয়া ও সিস্টেমের ব্যর্থতায় শেষ পর্যন্ত ঝরে গেলো দুটি প্রাণ।

ফ্লোরিডায় উদ্ধার হওয়া বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহের স্থানে আরও একটি মরদেহ উদ্ধার

ফ্লোরিডায় উদ্ধার হওয়া বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহের স্থানে আরও একটি মরদেহ উদ্ধার

ফ্লোরিডার টাম্পা বে-র ওপর অবস্থিত একটি সেতুর কাছে জলপথে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কয়েক দিন আগেই একই এলাকায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের মরদেহ পাওয়া গিয়েছিল। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় গতকাল (রোববার, ২৬ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ফ্লোরিডায় দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি বাংলাদেশের

ফ্লোরিডায় দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ। আজ (রোববার, ২৬ এপ্রিল) মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার চান।

ফ্লোরিডায় নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন

ফ্লোরিডায় নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

সপ্তাহ পেরেলেও সন্ধান মেলেনি ফ্লোরিডার ২ বাংলাদেশি শিক্ষার্থীর

সপ্তাহ পেরেলেও সন্ধান মেলেনি ফ্লোরিডার ২ বাংলাদেশি শিক্ষার্থীর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়’— এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। তবে তাদের বাসস্থান তল্লাশি করে পাসপোর্ট উদ্ধার করতে পেরেছে পুলিশ।

ফ্লোরিডায় গ্রেপ্তারের পর জামিন পেলেন টাইগার উডস

ফ্লোরিডায় গ্রেপ্তারের পর জামিন পেলেন টাইগার উডস

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হওয়ার পর জামিন পেলেন গলফ কিংবদন্তি টাইগার উডস। নেশাগ্রস্ত অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন বলে সন্দেহ ছিল ফ্লোরিডার পুলিশের।

‘খুব শিগগিরই’ ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

‘খুব শিগগিরই’ ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার, ৯ মার্চ) ফ্লোরিডার ডোরালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এসময় গত ১০ দিন ধরে চলমান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদি অভিযান’ হিসেবে আখ্যা দেন তিনি।

ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট মার-এ-লাগোতে অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা

ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট মার-এ-লাগোতে অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট ‘মার-এ-লাগো’-র নিরাপত্তা বলয় ভেঙে অনুপ্রবেশের সময় এক তরুণকে গুলি করে হত্যা করেছে মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলো আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলো আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স এইটের একটি ফ্লাইটের ১৭৯ আরোহী। বিমানটি ১৭৩ যাত্রী ও ৬ ক্রু নিয়ে কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লোরিডার মিয়ামির উদ্দেশ্যে রওয়ানা দেয়।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে য়্যুভেন্টাসের বিপক্ষে রিয়ালের জয়

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে য়্যুভেন্টাসের বিপক্ষে রিয়ালের জয়

ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে য়্যুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে মন্টেরেইকে ২-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ক্লাব বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে চলতি আসরে য়্যুভেন্টাসের বিপক্ষে প্রথম খেলতে নামেন কিলিয়ান এমবাপ্পে। জ্বরের কারণে খেলেননি আগের কোনো ম্যাচ।

ময়ূরের দখলে মায়ামির পাইনক্রেস্ট

ময়ূরের দখলে মায়ামির পাইনক্রেস্ট

দক্ষিণ ফ্লোরিডার মায়ামি শহরের একটি গ্রাম পাইনক্রেস্ট। যেখানে সর্বত্র বিচরণ করছে ময়ূর। গ্রামটিতে ময়ূরের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ফলে, ময়ূরের জন্মহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পাইনক্রেস্ট কর্তৃপক্ষ।

শক্তিশালী টর্নেডোয় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, সাত রাজ্যে প্রাণহানি ৩৭

শক্তিশালী টর্নেডোয় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, সাত রাজ্যে প্রাণহানি ৩৭

যুক্তরাষ্ট্রের আলাবামাকে লণ্ডভণ্ড করে পূর্বদিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী টর্নেডো। সাত অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৩৭ জনের প্রাণ গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৩ লাখের বেশি মানুষ। পেনসিলভেনিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত ৫ কোটির বেশি মানুষকে ঝড়ের কারণে সতর্ক থাকতে বলা হয়েছে।