
কাল থেকে ৩ দিন ইন্টারনেটে ধীরগতির কবলে দেশ, জানুন কারণ
সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেটের ধীরগতি (Slow Internet Speed) দেখা দিতে পারে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SMW5 Submarine Cable) সিস্টেমের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC)।

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্ম-প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ (বুধবার, ১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হয়।

এইচএসসি পাশে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: ভাতাসহ রয়েছে খাবারের সুযোগ, আবেদন যেভাবে
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের জন্য ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ (Employment generation through freelancing training) প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার যুবক ও যুব নারীরা এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। ৩ মাস মেয়াদী (৩ Months Duration) এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড (e-Learning & Earning Ltd.)।

বিনামূল্যে সাইবার সেবা ও প্রশিক্ষণ দিচ্ছে নোয়াখালীর একঝাঁক তরুণ
তথ্য প্রযুক্তির সহজলভ্যতায় ইন্টারনেট ও স্মার্ট ফোনের ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে সাইবার অপরাধ। যা শহর পেরিয়ে ছড়িয়ে পড়ছে মফস্বল কিংবা গ্রামেও। সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন নারী শিক্ষার্থীরা। সাইবার অপরাধের শিকার মানুষদের নিরাপত্তায় কাজ করছেন নোয়াখালীর একঝাঁক তরুণ। দিচ্ছেন বিনামূল্যে সাইবার সেবা ও প্রশিক্ষণ।

কাল-পরশু চালু হবে মোবাইল ইন্টারনেট: পলক
ডাক, টেলিযোগাযোগ ও আইটি খাতে ক্ষতি এক হাজার কোটি টাকা।
আগামী রোববার (২৮ জুলাই) বা সোমবার (২৯ জুরাই) মোবাইল ইন্টারনেট চালু হবে বলে আবারও জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ (শনিবার, ২৭ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আত্মকর্মসংস্থান তৈরিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

কীভাবে করবেন বাড়তি আয়?
নিজের মেধা, দক্ষতা কিংবা নিজের যা কিছু আছে তাই দিয়েই করতে পারেন বাড়তি আয়