
অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে: ডিএসসিসি প্রশাসক
অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রাজশাহীতে হকার ও ব্যবসায়ীদের দখলে ফুটপাত, ভোগান্তি বাড়ছে নগরবাসীর
রাজশাহী নগরীর বিভিন্ন সড়কের ফুটপাত এখন পথচারীদের নয়, বরং চলে গেছে হকার ও ব্যবসায়ীদের দখলে। অবৈধ দখল নিয়ে সিটি করপোরেশনের নির্বিকার অবস্থান আর উচ্ছেদের স্থায়ী ব্যবস্থা না থাকায় দিন দিন ভোগান্তি বাড়ছে নগরবাসীর। তাদের অভিযোগ, ফুটপাত দখলমুক্ত করতে কর্তৃপক্ষ বার বার আশ্বাস দিলেও মিলছেনা কোন সুরাহা।

ফুটপাতে হকার উচ্ছেদে নারায়ণগঞ্জে কমেছে পলিথিন বর্জ্য
নারায়ণগঞ্জ নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের ফলে উল্লেখযোগ্যভাবে কমেছে পলিথিন বর্জ্য, যা পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থার জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে।

পুনর্দখল ঢামেকের আশপাশের ফুটপাত, সান্ধ্যকালীন বাজার নিয়ে ভাবছে সরকার
প্রশাসকের দখলমুক্ত ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই আবারও পুনর্দখল ঢাকা মেডিকেলের প্রধান সড়কসহ আশপাশের ফুটপাত। এসব হকার ও ভাসমান দোকানিরা চান পুনর্বাসনের ব্যবস্থা। হকারদের পুনর্বাসনে সান্ধ্যকালীন বাজারের বিষয়ে সরকার ভাবছে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক।

ফুটপাত দখলে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযানে বসিক
ফুটপাত দখল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান করেছে বরিশাল সিটি করপোরেশন। আজ (রোববার, ১২ এপ্রিল) সকাল ১১টায় নগরীর ফজলুল হক এভিনিউ নগর ভবনের সামনে থেকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান শুরু করে বরিশাল সিটি করপোরেশন।

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ
ফুটপাত দখল করে প্রতিনিয়ত জনদুর্ভোগ সৃষ্টিকারি শতাধিক অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে বোয়ালমারী সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শতাধিক অবৈধ ঝুপড়ি দোকানঘর উচ্ছেদ করেন।

পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করেছি: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকার সড়কে দুর্ঘটনায় নিহতদের অর্ধেকেরও বেশি পথচারী। তাই পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে দ্রুত সময়ে নগরবাসীর জন্য নিরাপদ চলাচলের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান; দুই গ্রুপের মধ্যে উত্তেজনা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে হাইওয়েতে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের দুই গ্রুপের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে।

রাজধানীতে সিন্ডিকেটের কবলে ফুটপাত: নেপথ্যে রাজনৈতিক মদদ ও শতকোটি টাকার চাঁদাবাজি
রাজধানীজুড়ে ভূমিখেকোর মতই সড়ক ও ফুটপাতের দখল বিভিন্ন সিন্ডিকেটের হাতে। আর দখলকারীদের আশ্রয় দিচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। প্রতিমাসে শতকোটি টাকার চাঁদাও উঠছে অবৈধভাবে বসানো দোকান থেকে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের স্বদিচ্ছাই উপহার দিতে পারে ফুটপাত দখলমুক্ত বাংলাদেশ। যদিও জড়িতদের তালিকা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস সরকারের।

রাজধানীতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে চলছে উচ্ছেদ অভিযান
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে মাঠে নেমেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ (বুধবার, ১ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে চলছে অবৈধ দখল উচ্ছেদ অভিযান।

নারায়ণগঞ্জে যানজট-হকার সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপের ঘোষণা নাসিক প্রশাসকের
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আজ (শনিবার, ২৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে এক সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, যানজট ও ফুটপাতের অব্যবস্থাপনা নাগরিক জীবনে চরম ভোগান্তি তৈরি করছে এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের শারীরিক সমস্যাও বাড়ছে।

ইজিবাইক আর ফুটপাত দখলে অচল সড়ক, ভোগান্তিতে নারায়ণগঞ্জবাসী
ব্যস্ত নগরী নারায়ণগঞ্জ এখন যানজটের শহরে পরিণত হয়েছে। ইজিবাইকের দৌরাত্ম্য ও ফুটপাত দখলে ব্যাহত হচ্ছে সড়কের শৃঙ্খলা। কোথাও কোথাও চোখে পড়ে ভ্রাম্যমাণ দোকানিদের জটলাও। সেই সঙ্গে যুক্ত হয়েছে সিটি করপোরেশনের ধীরগতির ড্রেনেজ সংস্কার কার্যক্রম। সব মিলিয়ে এখন চরম দুর্ভোগে নগরবাসী।