
কীভাবে চলে আধুনিক বুলেট ট্রেন?
চাকার নিচে খটখট শব্দ আর কালো ধোঁয়া উড়িয়ে চলা ট্রেনের দিন পেরিয়ে আধুনিক বিশ্ব এখন উড়ন্ত গতির বুলেট ট্রেনের (Bullet Train) যুগে। সাধারণত প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারেরও বেশি গতিতে চলা ট্রেনকে ‘হাইস্পিড’ বা বুলেট ট্রেন বলা হয় (What is high speed train)। দূরপাল্লার যাত্রায় অত্যন্ত আরামদায়ক, নিখুঁত সময়ানুবর্তিতা এবং সাশ্রয়ী যাতায়াতের (Affordable transportation) জন্য এটি বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু বিজ্ঞানের এই অবিশ্বাস্য আবিষ্কারটি কীভাবে এত প্রচণ্ড গতিতে নিরাপদে ছুটে চলে, তা সত্যিই এক বিস্ময়।

চলতি বছরই রেডিটের মতো ‘কমিউনিটি’ ফিচার আনছে ব্লুস্কাই
চলতি বছরের মধ্যেই নিজেদের প্লাটফর্মে রেডিটের মতো ‘কমিউনিটি’ ফিচার চালু করতে যাচ্ছে বিকেন্দ্রীকৃত সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট প্রধান অ্যালেক্স বেনজার সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আন্ডারওয়াটার ফটো ও ভিডিওগ্রাফির সুবিধা নিয়ে দেশের বাজারে অপো রেনো১৩ সিরিজ
বাংলাদেশের বাজারে রেনো১৩ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি অপো। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে ডিভাইস দুটি দেশের বাজারে উন্মোচন করা হয়। আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সম্বলিত প্রথম স্মার্টফোন আনার দাবি কোম্পানিটির। সিরিজের ডিভাইস দুটি হলো- ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’।

থ্রেডসে কমিউনিটি নোটস ফিচার আনছে মেটা
নিজস্ব ফ্যাক্ট চেকিং প্রোগ্রামের পরিবর্তে থ্রেডসে ‘কমিউনিটি নোটস’ নামে নতুন একটি ফিচার আনতে পরীক্ষা শুরু করেছে মেটা। ফিচারটি থ্রেডস ব্যবহারকারীদের পোস্টে বেনামে নোট তৈরির সুযোগ দেবে।