
সালথায় সরকারি জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
ফরিদপুরের সালথায় সরকারি জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ফরিদপুরে জনতা জুটমিলের শ্রমিক সজিব হত্যার অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় অবস্থিত জনতা জুটমিলে ‘পায়ুপথে’ উচ্চচাপের হাওয়া প্রবেশ করিয়ে সজিব শরীফ (১৩) এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সজিব শরীফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফরিদপুরে এক ঘরে শিশুর গলাকাটা নিথর দেহ, আরেক ঘরে ঝুলছিল মা
ফরিদপুরে এক ঘরে পড়েছিল শিশুর রক্তাক্ত মৃতদেহ এবং বাইরের আরেক ঘরে মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ফরিদপুরে কন্যাশিশু ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন কন্যাশিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

ফরিদপুরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু
ফরিদপুরের মধুখালিতে সড়ক দুর্ঘটনায় এক নারী ও সদর উপজেলার মুরারিদহ গ্রামে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শুক্লা রায় (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত শুক্লা মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী।

শেরপুরের এক কলেজ থেকে ২১ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ
এ বছর শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।