
পিছিয়ে গেল প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল, সম্ভাব্য তারিখ জানালো অধিদপ্তর
প্রায় দেড় যুগ বা ১৮ বছর পর পুনরায় চালু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল (Primary Scholarship Exam Result) প্রকাশ পিছিয়ে গেছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২১ মে) এই ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হচ্ছে না বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE - ডিপিই)। সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল আজহার (Eid-ul-Azha) ছুটির পর অর্থাৎ আগামী জুনের প্রথম সপ্তাহে এই কাঙ্ক্ষিত ফল প্রকাশ (Primary Scholarship Exam Result Postponed Till After Eid) করা হতে পারে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল দেখবেন যেভাবে
পঞ্চম শ্রেণি শেষ করা সাড়ে ৬ লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর আরও কিছুটা বাড়ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education - DPE) সূত্রে জানা গেছে, খাতা মূল্যায়ন ও চূড়ান্ত ডাটাবেজ তৈরির কাজ শেষ না হওয়ায় পূর্বনির্ধারিত মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল (Primary Scholarship Exam Result) প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে মে মাসের শেষার্ধে অর্থাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহার (Eid-ul-Adha) ছুটির আগেই এই ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (How to Check Primary Scholarship Exam Result 2026)।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ যেদিন
পঞ্চম শ্রেণি শেষ করা সাড়ে ৬ লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর আরও বাড়ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল (Primary Scholarship Exam Result) আগামী ঈদুল আজহার আগেই প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে। খাতা মূল্যায়ন ও ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় পূর্বনির্ধারিত মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ (Primary Scholarship Result 2026) করা সম্ভব হচ্ছে না।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর নম্বরপত্র হারানোয় দুই কর্মকর্তা বদলি
গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠেয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ফরিদপুর সদরে ১৫৪ জন পরীক্ষার্থীর ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের ওএমআর নম্বরপত্র হারিয়ে গেছে কেন্দ্র থেকে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড় পরিবর্তন: অর্থের পরিমাণ ও নীতিমালায় নতুন সিদ্ধান্ত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক বৃত্তি পরীক্ষার (Primary Scholarship Exam) নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। আজ (বুধবার, ১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: ববি হাজ্জাজ
শিক্ষার্থীদের উৎসাহিত করতে আগামী প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। আজ (বুধবার, ১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, জেনে নিন বিস্তারিত সময়সূচি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার (Primary Scholarship Exam 2025) চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। আগামী ১৫ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ জেলা এবং পার্বত্য জেলাগুলোর জন্য পৃথক দুটি সূচিতে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০টি জরুরি নির্দেশনা ও নতুন নীতিমালা
২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার (Government Primary Scholarship Exam 2025) প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। যদিও পরীক্ষার রুটিন (Exam Routine) এখনো প্রকাশিত হয়নি, তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা এবং হল ব্যবস্থাপনার জন্য ১০টি কঠোর নির্দেশনা জারি করেছে। এবারের পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে বড় আপডেট এসেছে। আদালতের জটিলতা ও নীতিমালা পরিবর্তনের কারণে গত বছর স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা (Primary Scholarship Exam) আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) আগামী ১৫ থেকে ১৮ এপ্রিলের মধ্যে চার দিনে এই পরীক্ষা সম্পন্ন করার প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: ৪০০ নম্বরের মানবণ্টন প্রকাশ, পরীক্ষা যেদিন
দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় খবর নিয়ে এলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা (Primary Scholarship Examination)। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পবিত্র ঈদুল আযহার আগেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় বড় পরিবর্তন হিসেবে কিন্ডারগার্টেন (Kindergarten) ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা কবে? তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জানা গেল প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি। গত বছর স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা (Primary Scholarship Exam) চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

‘গত বছরের স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের প্রথম সপ্তাহে’
আদালতে মামলা থাকায় গত বছরের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।