
মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি প্রাইভেটকারে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

জামালপুরে ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, সহকারী জজের মৃত্যু
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাইভেটকার চালকের মারধরে ইজিবাইক চালকের মৃত্যু, অভিযুক্ত আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (বুধবার, ২২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় নিহত ১
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় সাগর হোসেন নামের প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা, ছেলে ও নাতি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) রাত ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরের প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত
দিনাজপুরের বিরামপুরে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের এক যাত্রী আহত হয়েছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার চন্ডিপুর গ্যাসপাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরায় জ্বালানি সংকট: পেট্রোল পাম্পে ৩০০ টাকার বেশি মিলছে না তেল
খুলনা ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় সাতক্ষীরায় পেট্রোল পাম্পগুলোতে তীব্র তেলের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকাল থেকে জেলার বেশিরভাগ পাম্পে মোটরসাইকেলপ্রতি সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেয়ার কোটা নির্ধারণ করা হয়েছে।

কুষ্টিয়ায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, নিহত ১
সিরাজগঞ্জ সদরের কাশিয়াহাটা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। এঘটনায় প্রাইভেটকারসহ তিনটি দোকান দুমড়েমুচড়ে যায়।

যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) ভোরে যশোর বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল হকের ছেলে মিলন ও উপশহর সারথি মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুঁই।

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, পিস্তলসহ মূল হোতা গ্রেপ্তার
টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় অন্যতম মূল হোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (সোমবার, ৫ মে) সকালে ঢাকার খিলগাঁও এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট তিন ডাকাতকে গ্রেপ্তার করলো পুলিশ। সাগর বারুইকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

নাটোরে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু
নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আহতদের দু'জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।