নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় নিহত ১

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় সাগর হোসেন নামের প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেট কার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক নিহত হন। আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বোয়ালমাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএম