আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৮ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেটকারচালক সোহেল।
ফায়ার সার্ভিস জানায়, ‘নিউ বলেশ্বর’ বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।’
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতির সৃষ্টি হয় বলে জানা যায়।





