 founder Abhijeet Dipke during a protest-320x167.webp)
মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি
নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চলমান অচলাবস্থা নিরসনে ভারতের কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার বিচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ গঠনের ঘোষণা দিলেও বরফ গলেনি। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবে না। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রশ্ন ফাঁসকাণ্ডে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে চলা তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভের বিষয়ে এটিই তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের টেলিগ্রাম নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ; আদালতে দুবাইভিত্তিক কোম্পানি
ভারতে গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’–এর প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ভারত সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আজ (বুধবার, ১৭ জুন) আদালতের দ্বারস্থ হয়েছে দুবাই ভিত্তিক এই কোম্পানিটি।

এসএসসিতে প্রশ্নফাঁস ও নকল রোধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা: শিক্ষামন্ত্রী
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ (শনিবার, ১৪ মার্চ) রাজধানীর মিন্টুরোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নিয়োগ বাণিজ্য ও প্রশ্ন ফাঁসের অভিযোগে কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসে তালা
নিয়োগ বাণিজ্য, প্রশ্ন ফাঁস, ঘুষ বাণিজ্যের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আজ (শনিবার, ২৫ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।

দিনাজপুরে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যুবক আটক
দিনাজপুরের পার্বতীপুরে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মহিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

‘প্রশ্নফাঁসের মাধ্যমে যারা চাকরি করছে তাদের শাস্তির আওতায় আনা হবে’
প্রশ্নফাঁসের মাধ্যমে যারা চাকরি করছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আবহাওয়ার জন্য শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে: শিক্ষামন্ত্রী
আবহাওয়ার জন্য শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (৩০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এইচএসসি ও সমমনা পরীক্ষা-২০২৪ সংক্রান্ত বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

৪৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিত
প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।