
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে আশার আলো দেখছেন প্রবাসীরা
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে দু’দেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।

কাতারে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘এখন টিভির’ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্যাটেলাইট টেলিভিশন ‘এখন টিভি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৯ জুন) স্থানীয় সময় রাত ১০টায় রাজধানী দোহার আল জাদিদ এলাকার মধুবন রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন প্রবাসীরা।

কাতারে ব্যবসায় প্রবাসী বাংলাদেশিদের আধিপত্য বাড়ছে
কাতারে ব্যবসা-বাণিজ্য খাতে দিন দিন আধিপত্য বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। অন্য দেশের ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা জড়িয়ে আছেন পশু-পাখির পাশাপাশি অ্যাকুরিয়ামের নানা ধরনের মাছ বিক্রিসহ নানা ধরনের ব্যবসায়।

মালয়েশিয়ায় ‘নিষ্ঠুর বাস্তবতায়’ বাংলাদেশি প্রবাসীরা; দিন কাটছে অর্ধাহারে-অনাহারে
পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছেন। তবে সেই হাসি ম্লান হয়ে অনেকের জন্য দুঃস্বপ্নে রূপ নিয়েছে। মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ। এমন সমস্যা সমাধানে দেশটির শ্রম বিভাগ ও বাংলাদেশ হাইকমিশন একযোগে কাজ করছে বলে আশ্বস্ত করা হয়েছে।

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করছে। তিনি দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান।

মালয়েশিয়ায় বিদেশিদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন, প্রবাসীদের ভাবনা
উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি পেশাজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনতে যাচ্ছে মালয়েশিয়া। নতুন নীতিমালার আওতায় চলতি বছরের জুন থেকে নির্দিষ্ট ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের বেতনসীমা আগের তুলনায় বাড়বে। তবে এ সিদ্ধান্ত বাংলাদেশিসহ সাধারণ বিদেশি কর্মীদের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা।

যুদ্ধের ঝুঁকিতে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা, চাকরি হারিয়েছেন অনেকে
লেবাননে ইসরাইলের চলমান সংঘাতে বিস্তৃত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। দক্ষিণাঞ্চল থেকে শুরু করে রাজধানী বৈরুত হয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। যুদ্ধের মধ্যে ঝুঁকিতে রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধের কারণে এরইমধ্যে চাকরি হারিয়েছেন অনেকে। এছাড়া অনেকে দেশটিতে ফিরতে পারছেন না।

যুক্তরাজ্যে নানা আয়োজনে পালিত হলো ঈদ
নানা আয়োজনে যুক্তরাজ্যে পালিত হলো ইদ উল ফিতর। পরিবার পরিজন ছাড়া ভিন দেশে ঈদ প্রবাসীদের জন্য ভিন্ন এক বাস্তবতা। দূরত্ব যতই হোক, হৃদয়ে থাকে দেশ আর প্রিয়জনের টান।

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা সেখানে এই যুদ্ধকালীন সময়েও থাকতে চায় তাদের সুরক্ষা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (শুক্রবার, ২০ মার্চ) সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করার পর তিনি এ কথা বলেন।

প্রবাসের ঈদ কেনাকাটায় ব্যস্ত মালয়েশিয়ার বাংলাদেশিরা
ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর পরিবারের সঙ্গে উৎসবের আমেজ। কিন্তু হাজার মাইল দূরের শ্রমজীবী প্রবাসীদের নেই সেই পরিচিত পরিবেশ। তবুও ঈদ সামনে রেখে মালয়েশিয়ার বিভিন্ন মার্কেটে চলছে প্রবাসীদের কেনাকাটা। পছন্দের পোশাকের পাশাপাশি দেশিয় খাদ্যসামগ্রীও কিনছেন প্রবাসীরা।

রোমের রেস্তোরাঁয় বেগুনি-পিয়াজু, দেশি ইফতারের স্বাদে খুশি বাংলাদেশিরা
রমজান উপলক্ষ্যে পিৎজা-পাস্তার দেশ ইতালির রেস্তোরাঁগুলোয় মিলছে বেগুনি, পিয়াজুসহ বাংলাদেশের রকমারি ইফতার সামগ্রী। বিদেশের মাটিতে দেশি ইফতারের স্বাদ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। স্বল্পমূল্যে ইফতার বিক্রি করেও লাভের আশা ব্যবসায়ীদের।

মধ্যপ্রাচ্য থেকে ৯ ফ্লাইট ঢাকায়, বিশেষ ফ্লাইটে ফিরলেন ৪০৫ জন
মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ (শুক্রবার, ৬ মার্চ) রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে মোট ৯টি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।