
নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাই
৫২ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন চৌধুরী বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এক কর্মকর্তা ও এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

রাস্তায় শিশু শিক্ষার্থীদের ‘অশ্লীল অঙ্গভঙ্গিকারী’ যুবক মাহমুদুল গ্রেপ্তার
ময়মনসিংহে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গিকারী যুবক মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফরিদপুরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনের দাবি পুলিশের
ফরিদপুরে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত যুবক আকাশ মোল্যাকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেছেন।

কাস্টমস কর্মকর্তা হত্যা: চারজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, একজন রিমান্ডে
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় আটক চারজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। এছাড়া অপর একজনকে তদন্ত কর্মকর্তা টিটু কুমার নাথের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তিনদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সম্পত্তি ভাগবণ্টন নিয়ে দ্বন্দ্ব: নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের দুই শিশুসহ স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। সম্পদের লোভে বশীভূত হয়ে এ হত্যাকাণ্ডে চাচাতো ভাই, ভাগ্নে ও ভগ্নীপতিসহ ছয়জন অংশ নেয়।

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা করেছে ফরিদপুর জেলা পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ফরিদপুরের শিবরামপুর আর ডি একাডেমি প্রাঙ্গণে বিশেষ এই সামাজিক সচেতনতামূলক সভাটি করে পুলিশ। এ সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।

নড়াইলে শিশুকন্যা হত্যার অভিযোগে মা আটক
নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে সাড়ে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে ‘শ্বাসরোধে হত্যার অভিযোগ’ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম ছাবিয়া নুর তাবাসসুম। এ ঘটনায় অভিযুক্ত মা আরিফা খাতুনকে (২২) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় ২ শিশু নিহত
ফরিদপুরের মধুখালী উপজেলার লক্ষণদিয়া রেলগেটে ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১ এপ্রিল) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমজ দুই শিশু লক্ষণদিয়া গ্রামেরই আকাশ শেখের পুত্র।

সিআইডি প্রধান হিসাবে যোগ দিলেন মোসলেহ্ উদ্দিন
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ (বুধবার, ২৫ মার্চ) সংস্থাটির সদর দপ্তরে এক বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অষ্টমী স্নান: লাঙ্গলবন্দে শেষ পর্যায়ে প্রস্তুতি, নিরাপত্তায় থাকছে ব্যাপক ব্যবস্থা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন অষ্টমী স্নান উৎসব আগামীকাল (বুধবার, ২৫ মার্চ) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। উৎসবকে ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার ঘটনার একদিন পর স্বামীকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃতের নাম মো. হামিদুল ইসলাম ওরফে রনি (২৭)। গ্রেপ্তারকৃত রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সন্ধ্যায় পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দেশিয় অস্ত্র, ওয়ান শুটার গান, গুলি এবং ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছ। আজ (বুধবার, ১৮ মার্চ) রাত থেকে ভোর পর্যন্ত অভিযানগুলো পরিচালিত হয়। আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানান।