
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাভারের আমিনবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. আলতাফ হোসেন নামে এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফ।

পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে কর্মরত আবুল হাসনাত নামের এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে।’

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের দায়ের কোপে পুলিশ কর্মকর্তা গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের দায়ের কোপে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১ টার দিকে সদর উপজেলার আমনুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তা আমনুরা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) নূর ইসলাম (৪৭)। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি রয়েছেন।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় পার্শ্ববর্তী মোহাম্মদপুর থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন (৩৬) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আজ (শনিবার, ১৪ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুর জেলার মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে
জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে আশুলিয়া থানায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) সকালে তাদের প্রিজন ভ্যানে করে হাজির করা হয়।

সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখল করা জমি ফিরে পেলো মুক্তিযোদ্ধা পরিবার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ দখল করা ১৫ শতক জমি উদ্ধার করে জমির প্রকৃত মালিকগণ মুক্তিযোদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করেছেন আদালত।

ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত ১, ৩ পুলিশ কর্মকর্তা আহত
হামলাকারী আটক
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় মুলহাউস শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১ জন নিহতসহ ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহ আটক করা হয় ৩৭ বছর বয়সী আলজেরিয়ার এক ব্যক্তিকে।

‘আলেপ গুমের কাজে সিদ্ধহস্ত, ধর্ষণসহ সব অপরাধের প্রমাণ প্রসিকিউশনের হাতে’
সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ধর্ষণের প্রাথমিক সত্যতার তথ্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। ধর্ষণসহ আলেফের সব অপরাধের তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

গণহত্যার মামলায় সাবেক প্রতিমন্ত্রী, পুলিশসহ অভিযুক্তদের রিমান্ড
৯ আসামিকে কারাগারে প্রেরণ
জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কর্মকর্তা ও ঘনিষ্ঠজনসহ ৩ জনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদ রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এছাড়াও ৯ আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সরকারি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পাঁচ মাস পর আজ (শনিবার, ১৮ জানুয়ারি) রায় দেবেন শিয়ালদহ আদালত।