গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাভারের বড়দেশী এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, একটি কারখানার সামনে মালামাল বহনকারী এক অটোরিকশাচালকের সঙ্গে এসআই মো. আলতাফ হোসেনের তর্কাতর্কি হয়। পরে ওই চালক আরও ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে এসে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ।
একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার ছেলে আরিফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’





