
পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলার কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ১১ বছরের আসিফ ও ৯ বছরের সাথী আক্তার নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল (রবিবার , ৩১ মে) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তীব্র দাবদাহে দিল্লিতে বাড়ছে পানি সংকট
তীব্র দাবদাহের কারণে ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। অনেক স্থানে দিনে একবার পানি মিললেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢলে পানির নিচে ৩০৫ হেক্টর জমির ধান
অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরে গত কয়েকদিনে ৩০৫ হেক্টর বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ধান কাটতে না পারায় ক্ষতির মুখে অন্তত ২ হাজার কৃষক। আজ (সোমবার, ৪ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন স্থানে।

বিপৎসীমার ওপরে নেত্রকোণায় ভুগাই-কংশ নদীর পানি
টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণার সীমান্তবর্তী এলাকার নদীগুলোর পানি বেড়েছে। আজ (বুধবার, ২৮ এপ্রিল) সকাল থেকেই নেত্রকোণার সীমান্ত জারিয়া পয়েন্টে ভুগাই-কংশ নদীর পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

চট্টগ্রামে অপরিকল্পিত শিল্পায়নে নিরাপদ পানির সংকট; বিপাকে অন্তত ৫০ গ্রামের মানুষ
শহর ছাড়িয়ে চট্টগ্রামের গ্রামাঞ্চলে তীব্র আকার ধারণ করেছে সুপেয় পানির সংকট। সীতাকুণ্ড, মীরসরাই, কর্ণফুলী ও পটিয়াসহ অন্তত ৫০ গ্রামের মানুষ পড়েছেন ভয়াবহ পানির সংকটে। কোথাও ৪০০ থেকে ৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি। অপরিকল্পিত শিল্পায়নকেই দায়ী করছেন স্থানীয়রা।

ঈদের পর পেটের সমস্যা ও বদহজম থেকে মুক্তির সহজ উপায়: সুস্থ থাকার ৫ টিপস
দীর্ঘ এক মাস রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতরে (Eid-ul-Fitr 2026) সবার ঘরেই থাকে সুস্বাদু ও লোভনীয় খাবারের বিশাল আয়োজন। তবে দীর্ঘ বিরতির পর হঠাৎ করে অতিরিক্ত চর্বিযুক্ত ও মসলাযুক্ত খাবার (Heavy and spicy food) খাওয়ার ফলে অনেকেরই হজমে সমস্যা বা বদহজম (Indigestion/Stomach upset) দেখা দেয়। ঈদের পর সুস্থ থাকতে এবং পেটের অস্বস্তি এড়াতে স্বাস্থ্য সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন? ঘরের নিরাপত্তায় যা করবেন
পবিত্র ঈদুল ফিতর (Holy Eid-ul-Fitr) উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে ছুটির আমেজ। স্কুল-কলেজ ও অফিস-আদালতে লম্বা ছুটি থাকায় অনেকেই নাড়ির টানে গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছেন। তবে রাজধানীসহ বড় শহরগুলোর বাসা-বাড়ি ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন না করলে পড়তে হতে পারে অনাকাঙ্ক্ষিত ঝামেলায়। আপনার অনুপস্থিতিতে ঘর ও সম্পদ নিরাপদ রাখতে এবং ছুটি শেষে ফিরে এসে স্বস্তিকর পরিবেশ পেতে নিচের বিষয়গুলো নিশ্চিত করা জরুরি।

গ্যাস্ট্রিক ও বুক জ্বালা? ইফতারের টেবিলে যা এড়িয়ে চলবেন এবং যা খাবেন
বছর ঘুরে আবার এলো সংযম, ধৈর্য আর আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান (Ramadan)। তবে দিনভর সিয়াম সাধনার পর ইফতারের টেবিলে অনেকেই খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ফলে গ্যাস্ট্রিক (Gastritis), পেট ফাঁপা (Bloating), বুক জ্বালা (Heartburn) এবং দ্রুত ওজন বৃদ্ধি (Weight Gain)-র মতো স্বাস্থ্য সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, ইফতারে আমাদের কিছু নিয়মিত ভুল অভ্যাসের কারণেই এসব শারীরিক জটিলতা তৈরি হয়।

হাসপাতালের বেডে কাতরাচ্ছে পথশিশু সিয়াম, নেই পরিবারের খোঁজ
ট্রেনে পানি বিক্রি করে পরিবারের খরচ যোগাতো পথশিশু সিয়াম (১১)। ট্রেন এলে দৌড়ে উঠতো এক বগি থেকে আরেক বগিতে। যাত্রীদের কাছে ‘পানি লাগবে?’—এই ডাকই ছিলো তার জীবিকার ভাষা। রেললাইনের কোলাহল আর ট্রেনের হুইসেলের শব্দই ছিল তার প্রতিদিনের সঙ্গী। কিন্তু সেই ট্রেনই যেন কেড়ে নিলো তার শৈশবের স্বাভাবিক চলার পথ। ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে গেছে। তার ভবিষ্যৎ এখন অন্ধকার।

বিশ্বজুড়ে ইফতারের বৈচিত্র্য: ইউনেস্কোর স্বীকৃতি ও বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার
রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় (Holy Month of Ramadan)। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান (Maghrib Adhan) নামাজের সঙ্গে সঙ্গে মুখে খাবার তুলে রোজা ভাঙার এই মুহূর্তকে বলা হয় ‘ইফতার’ (Iftar)।

বাঘাইছড়িতে জলাবদ্ধতায় ৩০ হাজার মানুষের দুর্ভোগ; স্থায়ী বাঁধ ও পানিস্তর পুনঃনির্ধারণের দাবি
জলাবদ্ধতার অসহনীয় দুর্ভোগে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার ৫০ গ্রামের ৩০ হাজার মানুষ। উজানের ঢলে বর্ষা মৌসুমের এ জলাবদ্ধতা স্থায়ী হয় বছরের ডিসেম্বর পর্যন্ত। ডুবে থাকে ২০ হাজার একরের বেশি ফসলি জমি। আবার শুষ্ক মৌসুমে এ পানির সংকটেই বন্ধ হয়ে পড়ে চাষাবাদ। এমন পরিস্থিতিতে কাপ্তাই হ্রদের পানির স্তর পুনঃনির্ধারণ ও পানির প্রবেশ পথে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।

জামালপুরে শুষ্ক মৌসুমে পানির সংকট; ত্রুটি থাকায় বন্ধ পানি শোধনাগার
জামালপুরে প্রতি বছর শুষ্ক মৌসুমে দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। গভীর নলকূপে পর্যাপ্ত পানি না ওঠায় সেই চাহিদা মেটাতে জনস্বাস্থ্য অধিদপ্তরের স্থায়ী পরিকল্পনায় পৌরসভায় নির্মাণ করা হয় পানি শোধনাগার ও ট্যাংক। কিন্তু পৌর কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বহীনতায় আজও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। দীর্ঘ দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে দামি যন্ত্রাংশ। পৌর কর্তৃপক্ষ বলছে, পানি সরবরাহ লাইনে ত্রুটি থাকায় বন্ধ রয়েছে পানি শোধনাগার ও ট্যাংক।