
ইস্তাম্বুলে প্রথম প্রতিরক্ষা বৈঠকে বসছে তুরস্ক, সৌদি ও পাকিস্তান
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে সই হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কমিটির প্রথম বৈঠক আগামীকাল (সোমবার, ৩১ আগস্ট) ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘মক্কা চুক্তিতে’ যোগ দিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্য কেমন হবে?
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়ার সম্ভাবনা বিবেচনা করছে বাংলাদেশ। তবে এই সিদ্ধান্ত কেবল নিরাপত্তা সহযোগিতার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের সঙ্গে সম্পর্ক, চীনের সঙ্গে কৌশলগত যোগাযোগ, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশের রপ্তানি ও রেমিট্যান্সনির্ভর অর্থনীতি।

পাকিস্তান-মিশর-ইরাকসহ মুসলিম বিশ্বে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী
বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় আচার-ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। পাকিস্তান, মিশর, ইরাকসহ মুসলিম বিশ্ব স্মরণ করছে মহানবী হজরত মুহাম্মদ এর স্মৃতিময় দিনটি।

পাকিস্তানে একটি হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এ আগুন লাগে।

আজাদ কাশ্মীরে সংরক্ষিত ৭ আসনের ৫টিই পিএমএল-এনের
পাকিস্তানের আজাদ কাশ্মীরে বিধানসভার ৭টি সংরক্ষিত আসনে ৫টি নিশ্চিত করেছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ-এর নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ বা পিএমএল-এন।

হাসপাতালে পরীক্ষা শেষে আদিয়ালা কারাগারে ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতের নির্দেশে চিকিৎসা পরীক্ষা করিয়ে শুক্রবার ভোরে আবার কারাগারে পাঠানো হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, চিকিৎসকেরা তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করার পর তাকে আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কড়া নিরাপত্তায় পাকিস্তানের কারাগার থেকে হাসপাতালে ইমরান খান
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাকিস্তানের কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সময় আজ (শুক্রবার, ২১ আগস্ট) ভোরে আদিয়াল জেল থেকে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাবার স্বপ্নের দেশ পাকিস্তানকে কেন প্রত্যাখ্যান করেছিলেন জিন্নাহর একমাত্র মেয়ে?
১৯৪৭ সালের ১৪ আগস্ট, নবগঠিত পাকিস্তানে সাজসাজ রব। উৎসবের বন্যা, উচ্ছ্বাসের ফোয়ারা। বহুল আরাধ্য দেশ পেয়ে মানুষ মিষ্টি বিলিয়ে বেড়াচ্ছে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে ছাদখোলা গাড়িতে পুরো করাচি ঘুরলেন মোহাম্মদ আলী জিন্নাহ। স্বতঃস্ফূর্ত জনসমুদ্রের প্রাণভরা অভিবাদনে সিক্ত হয়ে পরদিন শপথ নিলেন দেশটির প্রথম গভর্নর জেনারেল হিসেবে।

চোট পেয়েছেন বাবর আজম
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন বাবর আজম। এ কারণে পাকিস্তানের এই টেস্ট অধিনায়ককে প্রস্তুতি ম্যাচে আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মক্কা প্রতিরক্ষা চুক্তি: তেল, ন্যাটো বাহিনী ও পরমাণু শক্তির ত্রিমুখী মেলবন্ধন
আল জাজিরার বিশ্লেষণ
গত শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ নেতারা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে স্বাক্ষর করেছেন। এই চুক্তি অনুযায়ী, তিনটি দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হবে। ইসরাইলের সম্প্রসারণশীল সামরিক তৎপরতা ও ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উত্তাল পাকিস্তান: অনির্দিষ্টকালের ধর্মঘট শ্রমিকের সংগঠনের
জ্বালানির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার, ডিজেলের দৈনিক মূল্য সমন্বয় বাতিলসহ বেশ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পাকিস্তানের পণ্য পরিবহন শ্রমিকের সংগঠন। এতে করে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশটির ব্যবসা বাণিজ্য ও বন্দর কার্যক্রম। ইতোমধ্যে পরিবহন শ্রমিকদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের পদত্যাগ দাবি করেছেন শ্রমিক নেতারা। সোমবার বিরোধ সমাধানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবে পাকিস্তান সরকার।

মূল্যস্ফীতি ও জ্বালানি শুল্কের চাপে উত্তাল পাকিস্তান: দেশব্যাপী জামায়াতে ইসলামীর বিক্ষোভ
মুদ্রাস্ফীতি, অতিরিক্ত বিদ্যুৎ বিল ও জ্বালানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে উত্তাল পাকিস্তান। সংকট মোকাবিলায় প্রতিদিন জ্বালানির মূল্য নির্ধারণের ঘোষণা দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী। তবে প্রতি লিটারে অতিরিক্ত একশো রুপির বেশি সরকারের শুল্ক আরোপে অস্থিরতা লেগেই আছে দেশটির জ্বালানি খাতে।