
আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল জোটেনি: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ প্রকাশ করে বলেছেন, কূটনৈতিক সাফল্য সত্ত্বেও তিনি এখনো নোবেল শান্তি পুরস্কার পাননি। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদায়ী স্টারমারের বার্তা: পররাষ্ট্রনীতিতে সময় কমানোর সুযোগ নেই
বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার উত্তরসূরিকেও আন্তর্জাতিক সংকট মোকাবিলা ও কূটনীতিতে ঠিক ততটাই সময় দিতে হবে, যতটা তিনি দিয়েছেন। ব্রিটেনের পরবর্তী নেতা কেবল অভ্যন্তরীণ বিষয়ে বেশি মনোযোগ দিতে পারবেন এমন ধারণা তিনি নাকচ করে দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ধোঁয়াশা, পররাষ্ট্রনীতির জন্য হুমকি মনে করছেন বিশ্লেষকরা
যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে বিভিন্ন মহলে রয়েছে ধোঁয়াশা। এই চুক্তির ফলে মার্কিন বাজারে শুল্ক কমলেও এটি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য হুমকি বলে মনে করেন বিশ্লেষকরা। একে দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার হুমকি হিসেবেও দেখছেন অনেকে।

ট্রাম্পের অস্থির পররাষ্ট্রনীতি; নিজের তৈরি সংকটে দিশেহারা ওয়াশিংটন
গার্ডিয়ানের বিশ্লেষণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি যেন এক অনিশ্চিত গোলকধাঁধা। গত কয়েক দিনে তার একের পর এক পরস্পরবিরোধী সিদ্ধান্তই তার প্রমাণ। গত সপ্তাহান্তে তিনি যেখানে ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঙ্কার দিচ্ছিলেন, গতকাল (মঙ্গলবার, ৫ মে) সেখানেই ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এক মানবিক উদ্ধার অভিযানের ঘোষণা দিলেন। আর আজ (বুধবার, ৬ মে) সকালে শোনা গেল ভিন্ন কথা—ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে ‘ব্যাপক অগ্রগতি’র কথা জানিয়ে সেই অভিযানই স্থগিত করে দিলেন ট্রাম্প। গার্ডিয়ানের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয়
জামায়াতে ইসলামীর আমিরের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নিজের জন্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ ও সুপারিশ করেছিলেন। পাশাপাশি তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীকেও দিয়েছিলেন।

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালিত হবে। একই সঙ্গে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে সরকার অটল থাকবে।

মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে।

বিএনপির পররাষ্ট্রনীতির স্লোগানও ‘সবার আগে বাংলাদেশ’; দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বিনিয়োগই চ্যালেঞ্জ
বিএনপি সরকারের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতিতে গুরুত্ব পাবে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি। তবে সেখানে প্রতিবেশী ও পরাশক্তিদের সঙ্গে কেমন সম্পর্ক হবে নতুন সরকারের? বিশ্লেষকদের মতে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিতে হবে নতুনদের। একই সঙ্গে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্য বজায় রেখে কূটনীতিতে সমতা ফেরাতে হবে।

কূটনৈতিক সাংবাদিকদের পররাষ্ট্রনীতির চর্চায় গঠনমূলক অবদান রাখার আশা পররাষ্ট্র সচিবের
চলমান বাস্তবতায় চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক সাংবাদিকদের পররাষ্ট্রনীতির চর্চায় গঠনমূলক অবদান রাখার আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আজ (রোববার, ২১ ডিসেম্বর) সকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর আয়োজনে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ইউরোপের জন্য পরিবর্তন হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, কলকাঠি নাড়ছেন জেডি!
ইয়েমেনে হামলা করে ইরানকে জবাব দেয়া নয়, এর মধ্য দিয়ে ভূমধ্যসাগরকে নিরাপদ রাখতে ইউরোপ কতোটা ব্যর্থ, সেই বার্তাই উঠে এসেছে। এমনটাই মত ইউরোপের পররাষ্ট্র নীতি সংশ্লিষ্টদের। ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে ফাঁস হওয়া মার্কিন শীর্ষ প্রতিনিধিদের আলাপচারিতায় এটা স্পষ্ট, ইউরোপের জন্য পরিবর্তিত হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। যার কলকাঠি নাড়ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নীতি: ফাটল ধরতে পারে চীন-রাশিয়ার সম্পর্কে
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নীতি ফাটল ধরাতে পারে চীন-রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনে পুতিনকে সর্বোচ্চ সুবিধা দিতে রাজি হলেও, ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির আলোচনায় মস্কোর মিত্র হিসেবে চীনা প্রেসিডেন্টকে রাখার ঘোর বিরোধী ট্রাম্প। এদিকে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টকে চূড়ান্ত ভর্ৎসনা করলেও ইউক্রেন ইস্যুতে নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে বেইজিং।

নিয়ম মেনেই প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব হস্তান্তর হবে: লয়েড অস্টিন
পেশাগত নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন পেন্টাগন প্রধান লয়েড অস্টিন। বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রতিরক্ষা বিভাগ থেকে কাকে অপসারণ করবেন আর কাকে নিয়োগ দেবেন- এ নিয়ে জল ঘোলা করা উচিত হবে না।’ এদিকে, পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করতে অ্যাম্বাসেডর স্টিফেন মিউলকে নিয়োগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি আরো জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষা, ইউক্রেনে সহায়তা পাঠানো এবং মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে কাজ চালিয়ে যাবে পররাষ্ট্র দপ্তর।