
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় প্রাণহানিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) এক শোকবার্তায় দুঃখপ্রকাশ করেন তিনি।

দৌলতদিয়া ঘাটে উদ্ধার বাসে পাওয়া গেছে ১৩ মরদেহ
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বুধবার (২৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। এরপর সাড়ে ১১টার দিকে বাসটি ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।

পদ্মায় তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি ওপরে তোলা হয়েছে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি ওপরে তোলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে ওপরে তোলে।

দৌলতদিয়ায় বাসডুবি: কুমারখালীর ৮ যাত্রীর মধ্যে এখনো নিখোঁজ ৩
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসে ওঠা ৮ যাত্রীর মধ্যে এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।

ডুবে যাওয়া বাস এখনো তোলা সম্ভব হয়নি, ঝড়বৃষ্টিতে উদ্ধার কার্যক্রম ব্যাহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিকে টেনে তোলার চেষ্টা করা করা হচ্ছে। তবে এখনো বাসটি দৃশ্যমান হয়নি। এদিকে ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যহত হয়েছে।

পাবনায় পদ্মা নদীতে ডুবে নিহত তরুণ
পাবনায় পদ্মা নদীতে ডুবে আতিক খসরু নামের এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সন্ধায় স্থানীয়রা পাবনার সীমান্তবর্তী এলাকার শিলাইদহ ঘাটের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।

১৬ ঘণ্টা পর নদীতে ডুবে যাওয়া তেলবোঝাই লরি উদ্ধার
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবোঝাই লরিটি অবশেষে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ১৬ ঘণ্টা চেষ্টার পর আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) দুপুরে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা লরিটিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকা থেকে তুলে আনে।

মানিকগঞ্জে ধরা পড়া কুমিরকে বন অধিদপ্তরের কাছে হস্তান্তর
মানিকগঞ্জের পদ্মা নদীর শাখা নদীতে ধরা পড়া কুমিরটি অবশেষে বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ (শনিবার, ৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কুমিরটি হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

স্থানীয়দের ফাঁদে ধরা পড়লো পদ্মার শাখা নদীর কুমির
মানিকগঞ্জের পদ্মার এক শাখা নদীতে প্রায় এক মাস ধরে আতঙ্কের নাম ছিল একটি কুমির। সেই কুমিরই অবশেষে ধরা পড়েছে স্থানীয়দের তৈরি ফাঁদে। গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয় কয়েকজন যুবক কুমিরটিকে আটক করতে সক্ষম হন। আজ (শনিবার, ৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারে ফরিদপুর-রাজবাড়ীর জেলেরা
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফরিদপুর ও রাজবাড়ীর অনেক জেলেরা পদ্মায় মাছ শিকার করছে নিয়মিত। সময়মতো সরকারি সহায়তা না পাওয়া ও ঋণের কিস্তি পরিশোধ করতে তাদের নদীতে নামতে হচ্ছে। তবে মৎস্য বিভাগ বলছে, ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে নিয়মিত প্রশাসনের সহযোগিতায় তারা অভিযান পরিচালনা করছে।

ফরিদপুরে ইলিশ আহরণের অপরাধে ২২ জেলের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে এসময় ২২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

পদ্মায় স্পিডবোট ডুবে নারীর মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট থেকে মৈনট ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট ডুবে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও আটজন যাত্রী।