নড়াইল
শয্যা ও জনবল সংকটে নড়াইল সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

শয্যা ও জনবল সংকটে নড়াইল সদর হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

নড়াইলের একমাত্র ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে জনবল ও শয্যা সংকটে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্ধেকেরও কম চিকিৎসক নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। অল্পসংখ্যক জনবল নিয়ে বাড়তি সেবা দিতে গিয়ে যেমন হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের, তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদেরও।

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত

নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন।

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

নড়াইলে শিশুকন্যা হত্যার অভিযোগে মা আটক

নড়াইলে শিশুকন্যা হত্যার অভিযোগে মা আটক

নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে সাড়ে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে ‘শ্বাসরোধে হত্যার অভিযোগ’ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম ছাবিয়া নুর তাবাসসুম। এ ঘটনায় অভিযুক্ত মা আরিফা খাতুনকে (২২) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

জ্বালানি সংকটকালে সৌরবিদ্যুৎ সেচপাম্প বদলে দিচ্ছে নড়াইলের কৃষি ব্যবস্থাপনা

জ্বালানি সংকটকালে সৌরবিদ্যুৎ সেচপাম্প বদলে দিচ্ছে নড়াইলের কৃষি ব্যবস্থাপনা

জ্বালানি সংকটকালে নড়াইলে আশার আলো জাগিয়েছে সৌরবিদ্যুৎ চালিত সেচপাম্প। সীমিত খরচে মিলছে বিরামহীন সেচ সুবিধা। প্রয়োজনীয় পানি পেয়ে হেসে উঠেছে ধান, ভুট্টা, তিল ও সবজিসহ বিভিন্ন প্রকার ফসলের খেত। খুশির ঝিলিক লেগেছে ৫ শতাধিক প্রান্তিক কৃষকদের চোখে-মুখে। সেচ খরচ কমে যাওয়ায় উৎপাদিত ফসল থেকে লাভের স্বপ্ন দেখছেন তারা।

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যায় অভিযুক্ত ট্রাকচালক যশোরে গ্রেপ্তার

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যায় অভিযুক্ত ট্রাকচালক যশোরে গ্রেপ্তার

নড়াইলে ডিজেল দিতে অপরাগতা জানানোয় পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক সুজ্জাত আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আজ (রোববার, ২৯ মার্চ) দুপুরে যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৫

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৫

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ৪

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আমরা কারও সঙ্গে বেইনসাফি করবো না: জামায়াত আমির

আমরা কারও সঙ্গে বেইনসাফি করবো না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী কারও সঙ্গে বেইনসাফি করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

দুই সপ্তাহের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন নড়াইলের এক গ্রাম

দুই সপ্তাহের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন নড়াইলের এক গ্রাম

মধুমতি নদীর ভাঙনের কবলে পড়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। গেল দুই সপ্তাহের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি গ্রামের দেড় শতাধিক বসতভিটা, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্ক বিরাজ করছে উপজেলার অন্তত পনেরোটি গ্রামে।

মাছ চাষে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ঝুঁকিতে জনস্বাস্থ্য-পরিবেশ ও খাদ্যনিরাপত্তা

মাছ চাষে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ঝুঁকিতে জনস্বাস্থ্য-পরিবেশ ও খাদ্যনিরাপত্তা

নড়াইলে মাছ চাষে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ছে উদ্বেগজনক হারে। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই মাছের রোগ প্রতিরোধ ও দ্রুত বৃদ্ধিতে বিভিন্ন মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে তাৎক্ষণিক সুফল মিললেও দীর্ঘমেয়াদে বাড়ছে ঝুঁকি। মাছ চাষে অতিরিক্ত ওষুধ ব্যবহারে ঝুঁকিতে জনস্বাস্থ্য, পরিবেশ ও খাদ্যনিরাপত্তা। বিশেষজ্ঞদের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্যখাতে নেই এ সংক্রান্ত কোনো নীতিমালা।

নড়াইলে ১১৬ বছরের জরাজীর্ণ আদালত ভবনে চলছে বিচারকাজ

নড়াইলে ১১৬ বছরের জরাজীর্ণ আদালত ভবনে চলছে বিচারকাজ

নড়াইলে ১১৬ বছরের পুরানো চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনে ঝুঁকি নিয়ে চলছে বিচার কাজ। তিন যুগ আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও পরিত্যক্ত ভবনে চলছে কার্যক্রম। অথচ জরাজীর্ণ ভবনেই চলছে লোহাগড়া ও নড়াগাতি থানার প্রায় ৫ লাখ মানুষের বিচার কার্যক্রম। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে, নতুন ভবন তৈরির পরিকল্পনা রয়েছে।