নেপাল বন্যা
নেপালে হিমবাহ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৮৯; ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা

নেপালে হিমবাহ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৮৯; ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা

নেপালে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে পৌঁছেছে। কাদার স্তূপ ও ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানে নামানো হয়েছে সেনা ও পুলিশসহ ১৩ হাজারের বেশি সদস্য। এর মধ্যেই চীনের সীমান্তসংলগ্ন এলাকায় ভোতে কোশি নদীতে নতুন করে হ্রদ তৈরি হওয়ায় দ্বিতীয় দফায় প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৩৫৯; ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৩৫৯; ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

নেপালে আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত এই সংখ্যা জানিয়ে হালনাগাদ তথ্য দিয়েছে নেপাল পুলিশ। এর এক ঘণ্টা আগে পুলিশের আরেক আপডেটে মৃতের সংখ্যা ছিল ৩৩২। এদিকে নেপালের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৪৮ ঘণ্টার মধ্যে নেপালে ‘দ্বিতীয়-তৃতীয় ঢেউ’য়ের আশঙ্কা

৪৮ ঘণ্টার মধ্যে নেপালে ‘দ্বিতীয়-তৃতীয় ঢেউ’য়ের আশঙ্কা

নেপাল-তিব্বত সীমান্তের লাংটাং লিরুং পর্বতে হিমবাহ ধস ও তাতে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২৮৯ জন নিহত উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ জন। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) অথবা আগামীকাল (শুক্রবার, ২৮ আগস্ট) ওই এলাকায় ‘দ্বিতীয় ও তৃতীয় ঢেউ’ আঘাত হানতে পারে। রাতভর নারায়ণী নদীতে ২০০ কিলোমিটার দূরে নওয়ালপরাসি জেলায় মানবদেহ, পশুর মরদেহ ও ধ্বংসস্তূপ ভাসতে দেখা গেছে।

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস কেন, কী বলছেন বিজ্ঞানীরা?

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস কেন, কী বলছেন বিজ্ঞানীরা?

নেপাল ও তিব্বত সীমান্তের হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২৮৯ জন নিহত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ জন। তবে এই বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে বিজ্ঞানীরা নানা তথ্য ও প্রমাণের ভিত্তিতে ধারণা দিচ্ছেন। তাদের মতে, হিমালয় অঞ্চলের বাড়তি উষ্ণতা ও হিমবাহের অস্থিরতা এই ধরনের দুর্যোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

নেপাল বন্যায় পূর্বাভাস না দেয়ার অভিযোগ অস্বীকার চীনের; দায় না চাপিয়ে সহযোগিতার আহ্বান

নেপাল বন্যায় পূর্বাভাস না দেয়ার অভিযোগ অস্বীকার চীনের; দায় না চাপিয়ে সহযোগিতার আহ্বান

তিব্বত থেকে নেমে আসা ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসযজ্ঞ ও ব্যাপক প্রাণহানির পর বেইজিংয়ের ভূমিকা নিয়ে ওঠা নানা প্রশ্ন খণ্ডন করেছে নেপালে অবস্থিত চীনা দূতাবাস। পূর্বাভাস দিতে ব্যর্থতার কারণে নেপালে প্রাণহানি ঘটেছে এবং চীন অংশে বাঁধ ধসে পড়েছে এমন দাবিকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে বেইজিং।

নেপালের আকস্মিক বন্যায় মৃত্যুর মিছিল, উদ্ধার কাজ অব্যাহত

নেপালের আকস্মিক বন্যায় মৃত্যুর মিছিল, উদ্ধার কাজ অব্যাহত

নেপালে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় দেশি-বিদেশি পর্যটক ও নিরাপত্তাকর্মীসহ আট শতের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশ এবং দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গতকাল আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে। দ্য কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, উদ্ধারকাজে মোতায়েন ৫ হাজার সেনাসদস্য

নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, উদ্ধারকাজে মোতায়েন ৫ হাজার সেনাসদস্য

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে পর্বত থেকে বরফ ও পাথর ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় দেশি-বিদেশি মিলিয়ে দেড় হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যে নেপালের প্লাবিত এলাকা থেকে প্রায় ১০০ জন ভারতীয় পর্যটক এবং ২৫ জন চীনা শ্রমিককে উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপগ্রহ চিত্রে উঠে এলো তিব্বত-নেপাল সীমান্তের ভয়াবহ ধ্বংসচিত্র

উপগ্রহ চিত্রে উঠে এলো তিব্বত-নেপাল সীমান্তের ভয়াবহ ধ্বংসচিত্র

মহাকাশ থেকে তোলা উপগ্রহ চিত্রে ধরা পড়েছে নেপালের উত্তরাঞ্চলে পাহাড়ি নদীর তাণ্ডবে সৃষ্টি হওয়া ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। তিব্বতের লেন্দে খোলায় প্রকাণ্ড বরফখণ্ড ও পাথর ধসে তৈরি হওয়া সেই কাদাস্রোত নদী অববাহিকার প্রায় ৬০ কিলোমিটার এলাকা প্লাবিত করে নিশ্চিহ্ন করে দিয়েছে একের পর এক গ্রাম, বাজার ও উন্নয়ন প্রকল্প। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে’; নেপাল-তিব্বত সীমান্তে ১,৫০০ মানুষ নিখোঁজ

‘সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে’; নেপাল-তিব্বত সীমান্তে ১,৫০০ মানুষ নিখোঁজ

হিমালয়ের পর্বত থেকে নেমে আসা পাথর ও কাদার প্রকাণ্ড স্রোত চোখের পলকে গ্রাস করেছে আস্ত একটি জনপদ। হেলিকপ্টার থেকে নিচে তাকালে দেখা যায় ঘরবাড়ি, রাস্তাঘাট কিংবা রেস্তোরাঁর কোনো চিহ্নই আর বাকি নেই; কাদার স্তূপে সবকিছু একদম সমতল হয়ে গেছে। নেপাল ও চীনের তিব্বত সীমান্তে গত বুধবারের এই আকস্মিক বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ১৭৭ ছাড়িয়েছে, আর নিখোঁজ রয়েছেন অন্তত দেড় হাজার মানুষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপাল-তিব্বত ট্র্যাজেডি: হিমবাহ ধসে ভেসে গেছে জনপদ, দ্বিতীয় বন্যার আশঙ্কা

নেপাল-তিব্বত ট্র্যাজেডি: হিমবাহ ধসে ভেসে গেছে জনপদ, দ্বিতীয় বন্যার আশঙ্কা

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে পর্বত থেকে হিমবাহ ভেঙে পড়ে সৃষ্ট আকস্মিক বন্যা ও কাদাধসে অন্তত ১৭৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে চার শতাধিক দেশি-বিদেশি পর্যটক ও বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী রয়েছেন। প্রাথমিক তথ্যে ভূমিকম্পের কথা বলা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও জলবায়ু বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, ভূকম্পন নয়, বরং জলবায়ু পরিবর্তনের প্রভাবে গলে যাওয়া হিমবাহের আকস্মিক ধসের (গ্লেসিয়ার কলাপ্স) কারণেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।