
তুরস্ক সীমান্ত দিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা
ইরানের নারী ফুটবল দলকে তুরস্ক থেকে গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করে তারা। অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে দীর্ঘ যাত্রা শেষে গত মঙ্গলবার (১০ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছায় ইরানের নারী ফুটবলাররা।

শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ
এশিয়ান কাপের মঞ্চে পরাশক্তি চীনের বিপক্ষে সাহসী পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হার মেনেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৯ বারের চ্যাম্পিয়নদের সামনে দারুণ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত গোল হজম এড়াতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা।

ইতিহাস গড়তে এশিয়ান কাপের মঞ্চে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল
ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার এশিয়ান কাপের মঞ্চে খেলতে নামছেন আফঈদা-ঋতুপর্ণারা। যদিও প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন তারা। বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপাজয়ী চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সিডনির জুবিলি স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ ( মঙ্গলবার, ৩ মার্চ ) বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এশিয়ান কাপ: সিডনিতে চতুর্থ দিনের অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
এশিয়ান কাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। পিটারের নেতৃত্বে আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রথমে ওয়ার্ম আপ করে মাঠে নামেন রিতু, শামসুন্নাহাররা।

প্রীতি ম্যাচ ঘিরে থাইল্যান্ডে প্রথম অনুশীলন পর্ব শেষ নারী ফুটবল দলের
দুইটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে থাইল্যান্ডে নিজেদের প্রথম অনুশীলন পর্ব শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ অনুশীলনে প্রথমবার দলের সঙ্গে ছিলেন কোচ ক্যামেরন লর্ড।

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে দেশ ছেড়েছে নারী ফুটবল দল
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে দেশ ছেড়েছে নারী ফুটবল দল। আজ (শনিবার, ২ আগস্ট) দুপুর ১টা ৩৫ মিনিটে লাওসের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন আফঈদা, সাগরিকারা।

দেশে ফিরে নতুন লক্ষ্যের কথা জানালেন নারী ফুটবলরা
ইতিহাস গড়ে দেশে ফিরেছে জাতীয় নারী ফুটবল দল। সাত ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রার পরও ক্লান্তির লেশ মাত্র নেই। বরং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে আফঈদা-ঋতুপর্ণারা শোনালেন নতুন লক্ষ্যের কথা। জানালেন এশিয়ার পর তাদের চোখ এখন অলিম্পিক আর বিশ্বকাপের মঞ্চে। তবে এই যাত্রায় তারা পাশে চান দেশের সর্বস্তরের মানুষকে।

ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশের নারীরা
ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপের মূলপর্বে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (বুধবার, ২ জুলাই) নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ২-২ গোল ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

মিয়ানমারে বৃষ্টি মাথায় অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
এশিয়ান কাপ বাছাইপর্বের সফরে মিয়ানমারে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃষ্টিতে প্রথম দিনটা কেটেছে জিম সেশন পার করেই। তবে দ্বিতীয় দিনে বৃষ্টি মাথায় নিয়েই প্রথমবার অনুশীলন করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।

ভুটান ফেরত মনিকারা ফিরলেন ক্যাম্পে, চোখ এএফসিতে
দেশে ফিরেছেন ভুটানের নারী লিগে খেলতে যাওয়া শামসুন্নাহার, ঋতুপর্না, মারিয়া মান্ডা, মনিকা ও রুপনা চাকমা। যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে।

ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর 'ঢাকা ব্যাংক'
আরো ছয় বছরের জন্য জাতীয় নারী ফুটবল দলের স্পন্সর হবে ঢাকা ব্যাংক। বিষয়টি 'এখন টিভি'কে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। আর জুনে ৩২ দল নিয়ে নারীদের বিভাগীয় লিগ করার পরিকল্পনা ফেডারেশনের।

অভ্যন্তরীণ কোন্দল থেকে বের হতে পারেননি নারী ফুটবলাররা
দল হয়ে একুশে পদক গ্রহণ করলও, বিদ্যমান বিদ্রোহ-বিরোধ থেকে বের হতে পারেনি নারী ফুটবলাররা। সাফজয়ী অধিনায়ক সাবিনারা যখন মুখে কুলুপ এটে থেকেছেন, তখন তরুণী আফিদা শোনালেন গর্বের কথা। সাথে বাফুফে কর্তাদের কণ্ঠেও গর্বের স্বর।