
নারায়ণগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু; শরীরে নির্যাতনের চিহ্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলো গেট এলাকায় সাদ্দাম সরদার (৩৫) নামে এক দিনমজুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও দগ্ধের চিহ্ন থাকায় তাকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) রাত ৯টার দিকে ফতুল্লার ইসদাইর মন্দিরসংলগ্ন কামাল হাজীর ছয়তলা ভাড়াটিয়া ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ফজলে রাব্বি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার, ২৭ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও রোডস্থ উদয়ন স্মৃতি ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরঘাটে এ দুর্ঘটনা ঘটে।

শীতলক্ষ্যা নদীতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীন (১৯) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ (সোমবার, ২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে রুবেল প্রধান ওরফে রুবেল মুন্সি নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে দণ্ডিতকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।

প্রাইভেটকার চালকের মারধরে ইজিবাইক চালকের মৃত্যু, অভিযুক্ত আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (বুধবার, ২২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযান; বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ মো. আনন্দ (৩০) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. শাহিন মিয়া (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১২ জুলাই) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় নির্মাণাধীন মদিনা টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রতিনিধিশূন্য নারায়ণগঞ্জে অপরাধ ও জনভোগান্তি নিয়ে উদ্বেগ, দ্রুত নির্বাচনের দাবি সংশ্লিষ্টদের
নারায়ণগঞ্জে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতি এখন শুধু প্রশাসনিক নয়, সামাজিক ও আইনশৃঙ্খলার ক্ষেত্রেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রশাসক নিয়োগ দিয়ে দাপ্তরিক কার্যক্রম চললেও সিটি করপোরেশন ও পৌরসভার ৯৭টি ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা, স্থানীয় বিরোধ নিষ্পত্তি এবং জনসম্পৃক্ত কার্যক্রমে তৈরি হয়েছে বড় ধরনের শূন্যতা। একইসময়ে চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ আরও বেড়েছে।

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিয়াম (২০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে হত্যা; মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ এজেন্ট মো. মোতালেব হোসেন (৬১) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী জাকিরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা, নিহতের বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করা ৮৬ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি টিফিন বক্স উদ্ধার করা হয়েছে।

বিএনপি সরকার উন্নয়ন-জবাবদিহিতা-গণতন্ত্রে বিশ্বাস করে: সড়ক প্রতিমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার উন্নয়ন, জবাবদিহিতা ও গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন এবং জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদেরও জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন।