নাটোর
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি

বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে জার্মান পর্যটক ক্রিল লেন্ডার উইবার এর ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনে এই ঘটনা ঘটে। বর্তমানে নাটোর সদর থানায় অবস্থান করছেন জার্মান পর্যটক।

শিকারের পর ৫০ বক হত্যা, সিংড়ায় তিন পাখি শিকারির কারাদণ্ড

শিকারের পর ৫০ বক হত্যা, সিংড়ায় তিন পাখি শিকারির কারাদণ্ড

নাটোরের সিংড়ায় শিকারের পর ৫০টি বক জবাই করে হত্যার ঘটনায় তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দুই সহযোগীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬১ বস্তা সার জব্দ

নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬১ বস্তা সার জব্দ

নাটোরের সিংড়ায় গভীর রাতে ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুদ করা ২৬১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় চার সার ব্যবসায়ীকে ৮০হাজার টাকা জরিমানা ও দুজনকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছে আদালত।

সাড়ে ৩ ঘণ্টা পর রাজশাহীর সব রুটে বাস চলাচল স্বাভাবিক

সাড়ে ৩ ঘণ্টা পর রাজশাহীর সব রুটে বাস চলাচল স্বাভাবিক

রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল সাড়ে তিন ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে। নাটোরের শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর রাজশাহী থেকে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল শুরু হয়েছে।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৮ প্রবাসী বাংলাদেশির জানাজা সম্পন্ন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৮ প্রবাসী বাংলাদেশির জানাজা সম্পন্ন

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ৭ এবং নাটোরের ১ প্রবাসীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

গ্রীষ্মের ক্ষতি পুষিয়ে নিতে নাটোরে আগাম শীতকালীন সবজি চাষ

গ্রীষ্মের ক্ষতি পুষিয়ে নিতে নাটোরে আগাম শীতকালীন সবজি চাষ

নাটোরে শুরু হয়েছে আগাম জাতের শীতকালীন সবজি রোপণ। বৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি খেত নষ্ট হওয়ায় ঘুরে দাঁড়াতে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন চাষিরা। তবে সার সংকটে ব্যাহত হচ্ছে সবজি রোপণ। বেশি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ।

দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ

দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ

নাটোরের গুরুদাসপুরের নন্দকুঁজা নদীতে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় সুরতহাল রিপোর্ট করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে গুরুদাসপুর থানার দুই পুলিশ সদস্য। এই ঘটনায় উপ-পরিদর্শক আবুল বাশার ও কনস্টেবল রাকিবকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ সুপার।

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ২

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ২

নাটোরের রামাইগাছি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটো ভ্যানচালকসহ দু’জন নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২২ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে সোফা কারখানায় আগুন; নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নাটোরের ২ জন

সৌদি আরবে সোফা কারখানায় আগুন; নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নাটোরের ২ জন

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে দু’জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। নিহতরা হলেন সাব্বির হোসেন শুভ ও শামীম হোসেন। তাদের বাড়ি উপজেলার খাজুরা গ্রামে।

নাটোরে গরুবাহী গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

নাটোরে গরুবাহী গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

নাটোরে বিমানমন্ত্রী ও হুইপের অনুষ্ঠানে পিস্তলসহ যুবক আটক

নাটোরে বিমানমন্ত্রী ও হুইপের অনুষ্ঠানে পিস্তলসহ যুবক আটক

নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

ছোট বাচ্চাদের উসকানি দেবেন না— বিরোধীদলের উদ্দেশে রিজভী

ছোট বাচ্চাদের উসকানি দেবেন না— বিরোধীদলের উদ্দেশে রিজভী

ছোট বাচ্চাদের উসকানি না দিতে বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।