
কৃষ্ণ সাগরের বন্দর নগরীতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৪
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী নভোরসিয়স্কে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। আজ বুধবার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাটিয়েভ এ তথ্য নিশ্চিত করেছেন। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের হামলায় রাশিয়ার নভোরসিয়স্ক বন্দরে ব্যাপক ক্ষতি, নিহত ৩
রাশিয়ার নভোরসিয়স্ক বন্দরে ইউক্রেনের ‘ব্যাপক’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কৃষ্ণসাগরে রাশিয়ার শেষ বড় নৌঘাঁটিতেও আঘাত হেনেছে এই হামলা। রাতভর চালানো এই হামলায় আট বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনীয় ড্রোন হামলা; নিহত ৫
রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের একটি রাতভর চালানো ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ (রোববার, ৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে বেলগোরোদ অঞ্চলের সংকট ব্যবস্থাপনা কেন্দ্র। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।