দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের (প্রতিষ্ঠিত ১৮৮২) ঐতিহ্যবাহী প্রাক্তন শিক্ষার্থী সংগঠন দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের (টিজিএ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (শুক্রবার, ৭ আগস্ট) ঢাকা ক্লাব লিমিটেডের ‘স্যামসন এইচ চৌধুরী সেন্টারে’ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।