
ফের উত্তপ্ত মনিপুর, মেইতেই-কুকি সংঘাতে অস্থির রাজ্য
সাম্প্রদায়িক দাঙ্গার জেরে ফের রণক্ষেত্র ভারতের মনিপুর। কুকি-চিন সম্প্রদায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ এনে রাজপথে বিক্ষোভে নেমেছে স্থানীয় মেইতেই সম্প্রদায়ের লোকজন। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এরই মধ্যে রাজ্যজুড়ে ৫ দিনের শাটডাউনের ডাক দিয়েছে মেইতেই নারীরা। এ অবস্থায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সেখানে বসবাসকারী ৬০ হাজার নেপালি।

ক্যাপিটল হিল দাঙ্গা: বোমা হামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে মার্কিন গোয়েন্দা সংস্থার গ্রেপ্তার
২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় পাইপ বোমা হামলা চালানোর চেষ্টায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সন্দেহভাজন হামলাকারী ব্রায়ান কোল জুনিয়র ভার্জিনিয়ার উডব্রিজের বাসিন্দা। দাঙ্গার একদিন আগে ৫ই জানুয়ারির সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে ওয়াশিংটন ডিসিতে পাইপ বোমা রাখতে দেখা যায়। পাচঁ বছর চেষ্টার পর এফবিআই’র হাতে ধরা পড়লো সন্দেহভাজন অপরাধী।

কেনিয়ায় গণকবর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার
কেনিয়ার মালিন্দি শহরের উপকণ্ঠে অবস্থিত কোয়া বিনজারো গ্রাম থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মরদেহগুলো কোনোরকম ভাবে মাটি চাপা দেয়া ছিল।

সরকার পতনের দাবিতে সার্বিয়ার রাজপথে বিক্ষোভ
সরকার পতনের দাবিতে সার্বিয়ার রাজপথে বিক্ষোভ করছেন মানুষ। ১২ বছর ধরে দেশটির ক্ষমতার কেন্দ্রে থাকা প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ শাসনামলের অবসান চান তারা।

ব্যালিমেনা থেকে আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে ছড়াচ্ছে দাঙ্গা
উত্তর আয়ারল্যান্ডের ব্যালিমেনা শহরের দাঙ্গা ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরে। চতুর্থ দিনের মতো দাঙ্গায় নতুন করে সহিংস হয়ে উঠেছে পোর্টা ডাউন শহর।

ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে, বাড়ছে দ্বন্দ্ব
দ্বন্দ্ব বেড়েই চলেছে ভারত-কানাডা কূটনীতিকে। কানাডার টরোন্টোতে ভারতীয় দূতাবাস বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শিখ বিচ্ছিন্নতাবাদীরা। দেশটিতে রয়ে যাওয়া বাকি ভারতীয় কূটনীতিকদের নতুন করে কারও জীবন বিপন্নের কারণ না হতে সতর্ক করেছে ট্রুডো প্রশাসন। দুই দেশের প্রতিই উত্তেজনা নিরসনের আহ্বান জানাচ্ছেন ভারতে অবস্থানরত কানাডা-প্রবাসী শিখদের স্বজনরা।