থার্ড টার্মিনাল
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন না করে, দ্রুত থার্ড টার্মিনাল চালুর দিকেই এখন সরকারের মূল লক্ষ্য। মঙ্গলবার থার্ড টার্মিনাল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালুর ব্যাপারেও আশাবাদী সরকার। এদিকে, আজ থেকেই জাপানের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি কার্যকর হচ্ছে।

বিশাল খরচ, শাহজালালের নাম বদলের পক্ষে নন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী

বিশাল খরচ, শাহজালালের নাম বদলের পক্ষে নন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী

বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এ টার্মিনালটি চালুর ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে: বেবিচক

থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে: বেবিচক

রাজধানীর উত্তরায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল; গ্রাউন্ড হ্যান্ডলিং জাপানের হাতে যাওয়ার সম্ভাবনা

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল; গ্রাউন্ড হ্যান্ডলিং জাপানের হাতে যাওয়ার সম্ভাবনা

সরকারের নির্দেশনা অনুযায়ী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর জন্য কাজ করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগষ্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব জাপানকে দেয়ার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। ,

চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

এ বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ (রোববার, ২১ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ৩০ বছরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অতীতে বিমানবন্দরে যা হয়েছে এখন তা আর হবেনা: বিমান প্রতিমন্ত্রী

অতীতে বিমানবন্দরে যা হয়েছে এখন তা আর হবেনা: বিমান প্রতিমন্ত্রী

বিগত দিনে বিমানবন্দরে যা হয়েছে এখন আর তা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা গণআকাঙ্খার সঙ্গে সাংঘর্ষিক— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের ঋণ শোধ করেছে সরকার: মাহদী আমিন

১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের ঋণ শোধ করেছে সরকার: মাহদী আমিন

বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম ১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। আজ (সোমবার, ২৫ মে) ‘সরকারের ১০০ দিন’ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী

চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী

চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল চালু ব্যাপারের সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের সময়কালে থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

অন্তর্বর্তী সরকারের সময়কালে থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

অন্তর্বর্তী সরকারের সময়কালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ (সোমবার, ৫ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অগ্নিকাণ্ডের পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল

অগ্নিকাণ্ডের পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনও। ফ্লাইট চালু হলেও, শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ট্রানজিট ফ্লাইটের যাত্রীরা।

প্রয়োজনে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জে নিহতদের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জে নিহতদের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না করে দাফন করার কারণ জানতে চাইলে প্রয়োজনে মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (শনিবার, ১৯ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।