
কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) নিরঙ্কুশ জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে বিএনপির নীতি-নির্ধারকরা। বর্তমান তালিকায় থাকা চারজন সিনিয়র নেতার রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে দেখা যায়, তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা দলটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এদের মধ্য থেকেই কেউ হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি (Next President of Bangladesh) কিংবা নতুন সরকারের গুরুত্বপূর্ণ কর্ণধার। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের (President Mohammed Shahabuddin) সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধানের নাম নিয়ে রাজনৈতিক (Who is the Next President of Bangladesh?) মহলে চলছে নানা জল্পনা-কল্পনা।

তড়িঘড়ি নয়, নিয়ম মেনেই গেজেট প্রকাশ হয়েছে: ইসি আনোয়ারুল
তড়িঘড়ি করে নয় নিয়ম মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রাপ্ত ফলের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ছায়া মন্ত্রিসভা কী, কেন গঠন করা হয়?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th General Election) নিরঙ্কুশ জয়ের পর বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে সামনে এসেছে ‘ছায়া মন্ত্রিসভা’ (Shadow Cabinet) গঠনের ঘোষণা। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টির (NCP) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই ঘোষণা দেশজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে।

ব্যালট থেকে বঙ্গভবন: বাংলাদেশে যেভাবে গঠিত হয় নতুন সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Election) সম্পন্ন হওয়ার পর এখন দেশজুড়ে আলোচনার মূল বিষয়—কবে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা? সাধারণ মানুষের কাছে এটি কেবল একটি আনুষ্ঠানিকতা মনে হলেও, এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট সাংবিধানিক ধাপ (Constitutional Steps) ও আইনি প্রক্রিয়া। নির্বাচন কমিশন (Election Commission) থেকে শুরু করে বঙ্গভবনের (Bangabhaban) শপথ গ্রহণ পর্যন্ত প্রতিটি পদক্ষেপের বিস্তারিত রূপরেখা নিচে তুলে ধরা হলো।

একজন এমপি রাষ্ট্রীয় যেসব সুযোগ-সুবিধা পান
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Election)। ২৯৭টি আসনে জয়ী প্রার্থীদের নাম গেজেট (Gazette) আকারে প্রকাশিত হয়েছে। এখন সাধারণ মানুষের মনে কৌতূহল—নির্বাচিত এই জনপ্রতিনিধিরা রাষ্ট্র থেকে ঠিক কী কী সুযোগ-সুবিধা পেয়ে থাকেন? বাংলাদেশের সংবিধান ও ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’ (The Members of Parliament Remuneration and Allowances Order, 1973) অনুযায়ী এমপিরা আকর্ষণীয় বেতন ও নানা ভাতা ভোগ করেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামানত হারালেন যারা, তালিকা দেখুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই এখন আলোচনায় উঠে এসেছে জামানত হারানো প্রার্থীদের নাম। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫%) সংগ্রহ করতে ব্যর্থ হয়ে অসংখ্য প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তালিকায় যেমন রয়েছেন ছোট দলের প্রার্থীরা, তেমনই রয়েছেন অনেক হেভিওয়েট স্বতন্ত্র এবং সাবেক সংসদ সদস্যরাও।

কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে জামায়াত সক্রিয় ভূমিকা রাখবে-ডা. শফিকুরকে প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে।’

তিনদিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে তিনদিন বন্ধের পর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ: প্রেস সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ছুটির দিনেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) ও গণভোটকে কেন্দ্র করে গত বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি এবং শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশজুড়ে টানা চার দিনের ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ (Fuel oil supply) নিশ্চিত করতে আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি: ডা. শফিকুর
আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৪ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।