
বুধবার সরকারি দলের সংসদীয় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। আজ (সোমবার, ৯ মার্চ) সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্টি উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ১২ মার্চ বা এর দুই—একদিন আগে বসবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, হুইপ নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দেশব্যাপী ভোট গণনা চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচন নিয়ে কোনো ‘থ্রেট’ নেই: ডিএমপি কমিশনার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘থ্রেট’ (নিরাপত্তা হুমকি) নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

এনআইডি নম্বর দিয়ে ঘরে বসে জানুন আপনার ভোটকেন্দ্র ও বুথ নম্বর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) উপলক্ষে ভোটারদের সুবিধার্থে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh)। এখন থেকে ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড (NID Card) ব্যবহার করে আপনার ভোটকেন্দ্রের নাম, অবস্থান এবং ভোটিং সিরিয়াল নম্বর জানা যাবে। এজন্য ইসি চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ (Smart Election Management BD) নামক একটি আধুনিক মোবাইল অ্যাপ।

নির্বাচনি লড়াইয়ে কোটিপতিদের দাপট: শীর্ষ ১০ ধনী প্রার্থী কারা?
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে (13th National Parliamentary Election) ঘিরে দেশজুড়ে বইছে নির্বাচনি হাওয়া। এবারের নির্বাচনে ১ হাজার ৯৯৪ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থীদের সংখ্যা ৮৯১ জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB)-এর হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, শীর্ষ ১০ ধনীর তালিকায় রয়েছেন সাতজন বিএনপি মনোনীত প্রার্থী এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী।

বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন করা যাবে না, নতুন লিমিট ও সময়সূচি দেখে নিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) উপলক্ষে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের ওপর নজিরবিহীন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। মূলত নির্বাচনের সময় কালো টাকার প্রভাব (Influence of Black Money) এবং ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করা বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যা কিছু নতুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th National Parliamentary Election) আর মাত্র ১০ দিন বাকি। সারা দেশে এখন উৎসবমুখর নির্বাচনি আমেজ (Election Fever)। তবে এবারের নির্বাচন গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এক আয়োজনে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে (Post-Uprising Election) এমন সব নতুনত্ব যুক্ত হয়েছে, যা বাংলাদেশের ৫৪ বছরের নির্বাচনি ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

নির্বাচনের তিন দিন মোটরসাইকেল ও গাড়ি চলাচলে যে নির্দেশনা দিলো ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে (13th National Parliamentary Election) কেন্দ্র করে যাতায়াত ব্যবস্থায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের (Vehicle Movement Restriction) ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইসি জানিয়েছে, ভোটগ্রহণের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাবসহ মোট চার ধরনের ভারী ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, মোটরসাইকেল চলাচলের (Motorcycle Ban) ওপর দেওয়া হয়েছে টানা তিন দিনের নিষেধাজ্ঞা।