তুলসি গ্যাবার্ড
লেভিটের পদত্যাগে ফের রদবদল; ট্রাম্প প্রশাসন ছেড়েছেন আরও যেসব শীর্ষ কর্মকর্তা

লেভিটের পদত্যাগে ফের রদবদল; ট্রাম্প প্রশাসন ছেড়েছেন আরও যেসব শীর্ষ কর্মকর্তা

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট আগস্টের শেষে তার পদ ছাড়ছেন। গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। ২০২৬ সালের শুরু থেকে ট্রাম্প প্রশাসন ছাড়া বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সর্বশেষ সংযোজন লেভিট। ২৮ বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের শীর্ষ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি।

যুক্তরাষ্ট্রে ১২০টির বেশি গোপন বায়োল্যাব রয়েছে; দাবি তুলসি গ্যাবার্ডের

যুক্তরাষ্ট্রে ১২০টির বেশি গোপন বায়োল্যাব রয়েছে; দাবি তুলসি গ্যাবার্ডের

যুক্তরাষ্ট্র বিশ্বের ৩০টির বেশি দেশে ১২০টির বেশি জীবাণু গবেষণাগার বা বায়োল্যাবে অর্থায়ন করেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন বিদায়ী মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি গ্যাবার্ড। গতকাল (শুক্রবার, ১২ জুন) তিনি অভিযোগ করেন, এসব ল্যাবের বেশ কিছুটিতে অত্যন্ত বিপজ্জনক প্যাথোজেন বা জীবাণু নিয়ে গবেষণা করা হচ্ছে। পর্যাপ্ত তদারকি ছাড়াই সেখানে ‘গেইন-অব-ফাংশন’ পদ্ধতির মাধ্যমে জীবাণুর শক্তি বাড়ানোর পরীক্ষা চলছে বলেও তিনি জানান। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পদত্যাগ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) বা জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড পদত্যাগ করেছেন। তার স্বামী আব্রাহাম উইলিয়ামস একটি অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মিথ্যাচার করেছে ওবামা প্রশাসন।

শপথের আগেই প্রশ্নের মুখে ট্রাম্পের মন্ত্রিসভা

শপথের আগেই প্রশ্নের মুখে ট্রাম্পের মন্ত্রিসভা

শপথ গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের যোগ্যতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। এবার প্রতিরক্ষামন্ত্রী দায়িত্ব পাওয়া ফক্স নিউজের সঞ্চালক পিটের হেগসেথের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছে খোদ রিপাবলিকান শিবির। এছাড়া অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত ম্যাট গেটসের মাদক মামলা ও স্বাস্থ্য দপ্তরের রবার্ট এফ কেনেডি জুনিয়রের ভ্যাক্সিন বিদ্বেষ নিয়েও আছে বিতর্ক। যদিও বিশেষজ্ঞরা বলছেন, মন্ত্রিসভা নির্বাচনের ক্ষেত্রে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নকেই প্রাধান্য দিয়েছেন ট্রাম্প।