গতকাল মঙ্গলবার (২২ জুলাই) হোয়াইট হাউজে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘এ ষড়যন্ত্রচক্রের প্রধান ছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। এ অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সামিল। তারা ভোট চুরি করে মার্কিন জনগণকে ধোঁকা দিতে চেয়েছিল।’
২০১৬ সালে ট্রাম্পকে বিজয়ী করতে নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করেছিল বলে জানায় গোয়েন্দা সংস্থা সিআইএ। এর প্রতিক্রিয়ায় রুশ কূটনীতিককে বহিষ্কার করে ওবামা প্রশাসন।
পরে তদন্ত করে রাশিয়ার সংশ্লিষ্টতার খুব একটা প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসি গ্যাবার্ড দাবি করেন, ওবামা ও তার নিরাপত্তা উপদেষ্টারা তথ্য বিকৃত করে ট্রাম্পের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



