তাসকিন আহমেদ
‘ছয়ে’ থেমে অনন্য হাসান

‘ছয়ে’ থেমে অনন্য হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ উইকেট নেয়ার কীর্তি গড়লেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ে একাই ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। সেইসঙ্গে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ।

যে মন্ত্রে ‘কুপোকাত’ অস্ট্রেলিয়া

যে মন্ত্রে ‘কুপোকাত’ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেয়ার পর দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে টাইগাররা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৭ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।

অস্ট্রেলিয়ার মাটিতে লড়াইয়ের মন্ত্র, টাইগারদের ভরসা তাসকিন-মিরাজে

অস্ট্রেলিয়ার মাটিতে লড়াইয়ের মন্ত্র, টাইগারদের ভরসা তাসকিন-মিরাজে

ক্রিকেটের রাজকীয় ফরম্যাটের অন্যতম কুলীন দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর তাদের মাটিতেই লড়তে হবে বাংলাদেশকে। অচেনা কন্ডিশন, উইকেট আর মাইটি অজিদের ভয়ঙ্করী পেস ত্রয়ীর সাথে নিজেদের ইনজুরির চাপ—সব প্রতিকূলতাই ডিঙিয়ে যেতে হবে টাইগারদের।

তাসকিন ফিরলেও ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ হাতছাড়া নাহিদের

তাসকিন ফিরলেও ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ হাতছাড়া নাহিদের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চিকিৎসা ও ফিটনেস মূল্যায়নের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) ঘোষিত দলে বড় কোনো চমক নেই।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট পাকিস্তান

বৃষ্টিতে আপাতত স্থগিত আছে ম্যাচটি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ দশমিক ৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে সফরকারী পাকিস্তান। দলের পক্ষে মাজ সাদাকাত ৭৫ ও সালমান আগা ৬৪ রান করেন। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন।

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডস: ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সেরা বোলার তাসকিন

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডস: ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সেরা বোলার তাসকিন

২০২৫ সালের জন্য ঘোষণা করা হয়েছে ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডস। যেখানে ২০২৫ সালে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সেরা বোলারের পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ।

আগুনে বোলিংয়ের পর ব্যাটিং ঝড়; পাকিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ

আগুনে বোলিংয়ের পর ব্যাটিং ঝড়; পাকিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ

আগেই বোলিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছিলেন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরা। তাদের দাপুটে বোলিংয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

তাসকিনের ছন্দে হারলো নেদারল্যান্ডস; প্রশংসায় ভাসলেন লিটনও

তাসকিনের ছন্দে হারলো নেদারল্যান্ডস; প্রশংসায় ভাসলেন লিটনও

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পথে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানান চ্যালেঞ্জিং হলেও বেশ উপভোগ্য ছিলো ম্যাচটা। এদিকে তাসকিন ও লিটন দাসকে প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষ দলের কোচ রায়ান কুক ।

বর্ষসেরা ক্রীড়াবিদ ঋতুপর্ণা, ক্রিকেটার মিরাজ-তাসকিন

বর্ষসেরা ক্রীড়াবিদ ঋতুপর্ণা, ক্রিকেটার মিরাজ-তাসকিন

শেষ হলো সিটি গ্রুপ-প্রথম আলো পুরস্কার-২০২৪। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের ওয়াসিস হলে আয়োজন করা হয় এবারের অনুষ্ঠান। বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পান বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হন তহুরা। বর্ষসেরা রানার আপ হন ক্রিকেটার মেহেদি মিরাজ ও তাসকিন আহমেদ। সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার পান দাবাড়ু মনন রেজা ও আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হন কিংবদন্তি স্প্রিন্টার মোশাররফ হোসেন শামিম।

গুজবে বিভ্রান্ত হবেন না, জিডি প্রসঙ্গে তাসকিন

গুজবে বিভ্রান্ত হবেন না, জিডি প্রসঙ্গে তাসকিন

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরির (জিডি) ঘটনা ঘটেছে। বিষয়টি গুজব উল্লেখ করে তাসকিন গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এ পোস্ট করেন।

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগে জিডি

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগে জিডি

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার শৈশববন্ধু সিফাতুর রহমান সৌরভ। অভিযোগে বলা হয়েছে, গতকাল (রোববার, ২৭ জুলাই) রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে ফোনে ডেকে নিয়ে সৌরভকে মারধর ও হুমকি দেন তাসকিন।