
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করছে। তিনি দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান।

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষি ও কৃষককে দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, কৃষি ও কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

তথ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার, ৬ এপ্রিল) মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিসিটিআইয়ের স্বল্পমেয়াদী ৬ কোর্স উদ্বোধন: গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর তথ্যমন্ত্রীর
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (রোববার, ৫ এপ্রিল) বিসিটিআই অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্যাক্ট চেকিংয়ের পর গণমাধ্যমে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানোর আগে সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ ছাড়া কোনো সংবাদ যদি বাইরে প্রচারিত হয়, তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনতে পারবো। অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি, সেটা মোকাবিলা করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের এ শর্তটাকে আমরা জুড়ে দেবো গণমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত করতে।

আইপিএল সম্প্রচারে আবেদন করলে আমরা সেটা ইতিবাচকভাবে দেখবো: তথ্যমন্ত্রী
বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য কোনো আবেদন করলে সেটা সরকার ইতিবাচকভাবে দেখবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। আমাদের দিক থেকে কোনো রাজনৈতিক বিবেচনা নেই, অর্থনৈতিকভাবে বিষয়টি কতটা লাভজনক সেটাই আমাদের বিবেচনা।

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, বেতন-কাঠামো এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি যুগোপযোগী রোডম্যাপ তৈরি করছে। পেশাগত সকল সমস্যা সমাধানে সাংবাদিক নেতৃবৃন্দের প্রস্তাব ও সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ‘একটি কার্যকর রোডম্যাপ তৈরির মাধ্যমে আমরা পাহাড়সম সমস্যার জট খুলতে চাই।’

গণমাধ্যমকে ঢেলে সাজিয়ে তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি করতে চায় সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যম ছাড়া আধুনিক সভ্যতার কথা চিন্তা করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যম ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে থেকে যায়। তাই গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য। এটির অবাধ স্বাধীনতা দিতে বর্তমান সরকার কাজ করছে। গণমাধ্যমকে ঢেলে সাজিয়ে তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি করতে চায় সরকার।

ক্যাবল অপারেটর খাতের বিনিয়োগে সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করবে: তথ্যমন্ত্রী
ক্যাবল অপারেটর খাতের বিনিয়োগে সুরক্ষা নিশ্চিত ও প্রযুক্তিগত সহায়তায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী
দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতার সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এজন্য গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। আজ (সোমবার, ৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তারেক রহমান জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, তারেক রহমান আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। জনগণের ভোট ও ম্যান্ডেটে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে জাতির নেতৃত্ব হাতে নিয়েছেন।