তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’—সংবাদটি বানোয়াট: তথ্য মন্ত্রণালয়

‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’—সংবাদটি বানোয়াট: তথ্য মন্ত্রণালয়

‘২১ কর্মকর্তার বিদেশ সফর’-সংক্রান্ত সংবাদকে অসত্য ও বানোয়াট দাবি করে বিবৃতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিবৃতিতে আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দৈনিক আমার দেশ পত্রিকায় ‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’— শীর্ষক সংবাদের ভাষ্যকে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করা হয়।

স্ট্র্যাটকম সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন তথ্যমন্ত্রী

স্ট্র্যাটকম সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন তথ্যমন্ত্রী

তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গতকাল (বুধবার, ২৫ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটায় তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে আগামী ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য রোধে নেয়া হচ্ছে প্রকল্প: ডা. জাহেদ

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য রোধে নেয়া হচ্ছে প্রকল্প: ডা. জাহেদ

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার রোধে একটি প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান। আজ (বুধবার, ২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বাসস এমডি মাহবুব মোর্শেদের দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি

বাসস এমডি মাহবুব মোর্শেদের দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

‘মোস্তাফিজকে আইপিএল খেলা থেকে বিরত রাখায় ভারতের ক্ষতি বেশি হবে’

‘মোস্তাফিজকে আইপিএল খেলা থেকে বিরত রাখায় ভারতের ক্ষতি বেশি হবে’

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ (সোমবার, ৫ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন আদেশ জারি করে মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তার শঙ্কা বিবেচনায় ভারত থেকে ভেন্যু সরানোর পরিকল্পনা করছে আইসিসি। এছাড়া মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলা থেকে বিরত রাখায় ভারতের ক্ষতি বেশি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান

নির্বাচনে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ (সোমবার, ৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। গত ৭ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

উপদেষ্টা মাহফুজের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে: লন্ডনে বাংলাদেশ হাইকমিশন

উপদেষ্টা মাহফুজের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে: লন্ডনে বাংলাদেশ হাইকমিশন

যুক্তরাজ্যের লন্ডনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। গতকাল (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) মধ্যরাতে ভেরিফায়েড ফেসবুকে এ ঘোষণা দেয় হাইকমিশন।

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা: ব্যাখ্যা মিশনের

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা: ব্যাখ্যা মিশনের

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্কে গত ২৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময়ে সভা প্রাঙ্গণে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় মিশনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

আগামীকাল গণঅভ্যুত্থান দিবসে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা

আগামীকাল গণঅভ্যুত্থান দিবসে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা

আগামীকাল ৫ আগস্ট, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। আজ (সোমবার, ৪ আগস্ট) এক তথ্য বিবরণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

‘গণমাধ্যমের মালিকানার সঙ্গে সাংবাদিকদের যুক্ত করার পরিকল্পনা আছে’

‘গণমাধ্যমের মালিকানার সঙ্গে সাংবাদিকদের যুক্ত করার পরিকল্পনা আছে’

গণমাধ্যমের মালিকানার সঙ্গে সাংবাদিকদের যুক্ত করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। আজ (রোববার,৩ আগস্ট) বিকেল ৪টায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাংবাদিক ও তাদের পরিবার এবং আহত সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় আজকের (মঙ্গলবার, ২২ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল (সোমবার, ২১ জুলাই) দিবাগত রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক থেকে এ তথ্য জানান।