চীনের হুমকি মোকাবিলায় তাইওয়ানকে ড্রোনে শক্তিশালী করার পরামর্শ মার্কিন দূতের
চীনের সম্ভাব্য হামলা বা সংঘাত এড়াতে তাইওয়ানকে ড্রোনের একটি ‘ভিমরুলের বাসা’ (হরনেট’স নেস্ট) হিসেবে গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এক শীর্ষ মার্কিন কূটনীতিক। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) তাইওয়ানের তাইচুং শহরে ড্রোনবিষয়ক এক ফোরামে এই পরামর্শ দেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।