ডাকাতি
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তৎপরতা; কী পরিকল্পনায় এগোচ্ছে সরকার?

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তৎপরতা; কী পরিকল্পনায় এগোচ্ছে সরকার?

ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুলিশে কাজের গতি বেড়েছে, টহল বাড়ার কারণে কমেছে ছিনতাই, বখাটেদের দৌরাত্ম্য; অরাজকতা বন্ধে করা হচ্ছে মব-সন্ত্রাসীদের তালিকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলছেন, সরকারের প্রধান লক্ষ্য দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো।

টাঙ্গাইলে ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯

টাঙ্গাইলে ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত তেল, ট্রাক, চুরিকৃত মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জে ককটেল বিস্ফোরণ করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনদুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে ছিনতাই-ডাকাতির অভিযোগ, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে ছিনতাই-ডাকাতির অভিযোগ, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া ওরফে বাবু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলির খোসা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জে ডাকাতির সময় স্থানীয়দের হাতে অস্ত্রসহ যুবক আটক

কোম্পানীগঞ্জে ডাকাতির সময় স্থানীয়দের হাতে অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতির সময় দেশিয় আগ্নেয়াস্ত্রসহ ওমর ফারুক (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এসময় স্থানীয়রা ফারুককে গণপিটুনি দেন, তবে ফারুকের সঙ্গে থাকা অপর দুই সদস্য পালিয়ে যায়।

ডিবি পুলিশ পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতি, ৪ বছর পর গ্রেপ্তার ১

ডিবি পুলিশ পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতি, ৪ বছর পর গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে সিটি মিল কোম্পানির সয়াবিন তেল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় প্রায় চার বছর পর মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় জড়িত এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানানো হয় পিবিআইয়ের পক্ষ থেকে।

নির্বাচন ঘিরে বডি ক্যামেরা সংকট; দায়িত্বে থেকেও বন্ধ অনেকের ক্যামেরা

নির্বাচন ঘিরে বডি ক্যামেরা সংকট; দায়িত্বে থেকেও বন্ধ অনেকের ক্যামেরা

৪২ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনতে সরকার অনুমোদন দিলেও কয়েক দফায় কমেছে বরাদ্দ। অবশেষে সিদ্ধান্ত হয় নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। এর মধ্যে ১৫ হাজার ক্যামেরা অনলাইনে সরাসরি নজরদারি করা যাবে, বাকিগুলো অফলাইন। এদিকে পরীক্ষামূলক ব্যবহার শুরু হলেও দায়িত্বরত অবস্থায় ক্যামেরা বন্ধ রাখছেন অনেকেই।

র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি; আসামি বেল্লাল গ্রেপ্তার

র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি; আসামি বেল্লাল গ্রেপ্তার

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. বেল্লাল খান তুহিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তার কাছ থেকে ডাকাতির অংশের নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এসময় ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র লুট করে বলেও অভিযোগ করা হয়। গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা যায়।

নারায়ণগঞ্জে গ্যারেজে ডাকাতি, ২০ লাখ টাকার ব্যাটারি লুট

নারায়ণগঞ্জে গ্যারেজে ডাকাতি, ২০ লাখ টাকার ব্যাটারি লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজিবাইক চার্জিং ও গ্যারেজের ম্যানেজারকে হাত-পা বেধে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ২০ লাখ টাকার ১৪০ ব্যাটারিসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি লুট করা হয়।

টাঙ্গাইলে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে হত্যা, ডাকাতি ও মাদক ব্যবসায় জড়িতসহ বিভিন্ন অভিযোগে পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব ১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালক আহত

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালক আহত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।