ডব্লিউএইচও
কঙ্গোতে ইবোলা মোকাবিলায় তহবিল সংকট; বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় তহবিল সংকট; বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

ডেনোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় প্রয়োজনীয় তহবিলের অর্ধেকেরও কম পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ মঙ্গলবার সংস্থাটির একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে দাতা দেশগুলোকে এই সংকটে কঙ্গোকে একা ফেলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভ্যাকসিনহীন ইবোলায় বিপর্যস্ত ডিআরসি; ছড়ানোর আশঙ্কা ১০ দেশে

ভ্যাকসিনহীন ইবোলায় বিপর্যস্ত ডিআরসি; ছড়ানোর আশঙ্কা ১০ দেশে

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে আবারও ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। যুদ্ধ, অবিশ্বাস এবং ভ্যাকসিনের অভাবে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরব নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইবোলা আতঙ্কে সীমান্ত যোগাযোগ বন্ধ উগান্ডার

ইবোলা আতঙ্কে সীমান্ত যোগাযোগ বন্ধ উগান্ডার

মরণব্যাধি ভাইরাস ইবোলায় আক্রান্ত হয়ে কঙ্গো ও উগান্ডায় প্রাণহানি এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড়শো জনে। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এরইমধ্যে, কঙ্গো উত্তরপূর্বাঞ্চলীয় রুয়ামপারা শহরে এক ইবোলা রোগীর দাফন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভাকারীরা চিকিৎসা নেয়ার তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষুব্ধ জনতাদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এদিকে ইবোলা সংক্রমণের কারণে সীমান্তবর্তী ফেরি, আন্তঃসীমান্ত বাস ও বিমান চলাচল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে উগান্ডা।

কঙ্গোতে ইবোলা সংক্রমণ: জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ডব্লিউএইচও

কঙ্গোতে ইবোলা সংক্রমণ: জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ডব্লিউএইচও

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলার নতুন ভ্যারিয়েন্টকে 'জনস্বাস্থ্যবিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থা' ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ডব্লিউএইচও বলছে, কঙ্গোর সঙ্গে সীমানা রয়েছে এমন দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও, এটি এখনও বিশ্ব মহামারীর পর্যায়ে পৌঁছায়নি। এখন পর্যন্ত কঙ্গোতে ইবোলা আক্রান্ত হয়ে ৮৭ জন প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৬জন। প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ডব্লিউএইচও।

জাপানে বাড়ছে হামের প্রকোপ, ঝুঁকিতে বড়রাও: মাইনিচির প্রতিবেদন

জাপানে বাড়ছে হামের প্রকোপ, ঝুঁকিতে বড়রাও: মাইনিচির প্রতিবেদন

২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জাপানকে হামমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু গত এক দশকে দেশটিতে এখন দ্বিতীয়বারের মতো দ্রুতগতিতে বাড়ছে এই রোগের সংক্রমণ। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত জাপানে ২৯৯ জন হামে আক্রান্ত হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় চারগুণ বেশি। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ; যা ইনফ্লুয়েঞ্জার তুলনায় ১০ গুণ দ্রুত ছড়াতে পারে। জাপানি সংবাদমাধ্যম মাইনিচির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হান্টাভাইরাস আক্রান্ত তিনজনকে সরিয়ে নেয়া হলো; প্রমোদতরি ভিড়বে স্পেনে

হান্টাভাইরাস আক্রান্ত তিনজনকে সরিয়ে নেয়া হলো; প্রমোদতরি ভিড়বে স্পেনে

হান্টাভাইরাস সন্দেহে আক্রান্ত এক ব্রিটিশ চিকিৎসকসহ তিন ব্যক্তিকে প্রমোদতরি ‘এমভি হন্ডিউস’ থেকে চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নেদারল্যান্ডসের পথে থাকা ডাচ পতাকাবাহী ওই জাহাজ থেকে এক ব্রিটিশ ও এক ডাচ ক্রু এবং একজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করলো ডব্লিউএইচও

বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করলো ডব্লিউএইচও

চলতি বছর ভারতের পর এবার বাংলাদেশে প্রাণঘাতী নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) সংস্থাটি জানায়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার সংস্পর্শে থাকা ৩৫ জনকে রাখা হচ্ছে পর্যবেক্ষণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও নিশ্চিত করেছে, ভ্রমণের ইতিহাস না থাকলেও কাঁচা খেজুরের রস পান করেছিলেন ওই নারী। এমন পরিস্থিতিতে বিমানবন্দরগুলোতে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা চালু করেছে এশিয়ার বিভিন্ন দেশ।

ডব্লিউএইচও ত্যাগের শর্ত পূরণ করেনি যুক্তরাষ্ট্র: জাতিসংঘ

ডব্লিউএইচও ত্যাগের শর্ত পূরণ করেনি যুক্তরাষ্ট্র: জাতিসংঘ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও সদস্যপদ ত্যাগের জন্য প্রয়োজনীয় আইনি ও আর্থিক শর্তগুলো এখন পর্যন্ত পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। জাতিসংঘ স্পষ্ট জানিয়েছে, ডব্লিউএইচও-এর গঠনতন্ত্র ও ১৯৪৮ সালের আমেরিকার কংগ্রেসের যৌথ প্রস্তাব অনুযায়ী, সংস্থাটি ত্যাগ করতে হলে অন্তত এক বছরের আগাম নোটিশ এবং যাবতীয় বকেয়া পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। তবে ওয়াশিংটন এ শর্তগুলো যথাযথভাবে পূরণ করেছে কি না, তা নিয়ে এখন পর্যন্ত মহাসচিবের কার্যালয়ে কোনো নিশ্চিত নথিপত্র এসে পৌঁছায়নি।

ডব্লিউএইচও থেকে নিজেদের প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র

ডব্লিউএইচও থেকে নিজেদের প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সকালে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কফ সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে তামিলনাড়ুর রাজ্য সরকার

কফ সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে তামিলনাড়ুর রাজ্য সরকার

বিষাক্ত ডাইথাইলিন গ্লাইকলের মাত্রারিক্ত উপস্থিতির কারণে ভারতের তিনটি ওষুধ কোম্পানির কফ সিরাপের ওপর সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি এ সিরাপগুলো বিশ্বের অন্যান্য দেশে ব্যবহার হলে তা সংস্থাটিকে জানাতে বলা হয়েছে। এদিকে কফ সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালসের লাইসেন্স বাতিল করেছে তামিলনাড়ুর রাজ্য সরকার। সম্প্রতি কোল্ডরিফ নামে ওষুধ পানে ভারতের তিন রাজ্যে মারা যায় অন্তত ২২ শিশু।

ভারতের ৩ কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতের ৩ কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতের ৩টি কফ সিরাপের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)। এই কফ সিরাপগুলো তৈরি করা হয়েছে ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য। খবর রয়টার্সের।

গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডাব্লিউএইচও প্রধান

গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডাব্লিউএইচও প্রধান

গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের স্থল হামলা এরই মধ্যে সেখানকার হাসপাতালগুলোকে ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ নিয়ে গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিসুস সতর্ক করেছেন। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।