
দুইবার বিষাক্ত ইনজেকশন দেয়ার পরও বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মার্কিন নারী, চলছে তদন্ত
দুই দফা বিষাক্ত প্রাণঘাতী ইনজেকশন দেয়ার পরও মৃত্যু হয়নি যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নারীর। শেষ পর্যন্ত তাকে তড়িঘড়ি করে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে ঘটা এই নজিরবিহীন ও নাটকীয় ঘটনা নিয়ে দেশটিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে ৪৩
হ্যারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এরমধ্যে শুধু জর্জিয়ায় নিহত হয়েছেন ১৫ জন। ফ্লোরিডা ও জর্জিয়ার পর শুক্রবার নর্থ ও সাউথ ক্যারোলাইনা এবং টেনেসিতে আঘাত হানে ক্যাটাগরি দুই মাত্রার গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি। বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন পার করছেন অন্তত ৪০ লাখ বাসিন্দা। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট। জর্জিয়া ও ক্যারোলাইনায় চলছে উদ্ধার অভিযান। বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে অভিযান অব্যাহত রেখেছে জরুরি সেবায় নিয়োজিতরা। এছাড়া, ফ্লোরিডার বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় শুরু হয়েছে দুর্যোগ পরবর্তী সংস্কার কার্যক্রম।