টিআইবি
সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি—টিআইবির বিশ্লেষণ

সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি—টিআইবির বিশ্লেষণ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাচন কমিশনে সংরক্ষিত নারী আসনের জন্য জমা দেয়া ৪৯ জন মনোনীত প্রার্থীর হলফনামার তথ্য বিশ্লেষণ করেছে। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সংরক্ষিত নারী আসনের মনোনীতদের প্রার্থীদের হলফনামায় প্রায় দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি।

‘ব্যাংক রেজুলেশন আইন-২০২৬’ দুর্নীতি ও লুটপাট সহায়ক: টিআইবি

‘ব্যাংক রেজুলেশন আইন-২০২৬’ দুর্নীতি ও লুটপাট সহায়ক: টিআইবি

ব্যাংক রেজুলেশন আইন-২০২৬ এ একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের কোনো ধরনের জবাবদিহিতা ব্যতিরেকে আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগের বিধান যুক্ত করার মাধ্যমে সরকার চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, এর ফলে ব্যাংকিং খাত পুনরায় দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত হবে, যা আত্মঘাতীমূলক বলেও জানিয়েছে টিআইবি।

অধ্যাদেশ বাতিলের চাপ রাজনৈতিক অঙ্গন থেকেই আসছে: টিআইবি

অধ্যাদেশ বাতিলের চাপ রাজনৈতিক অঙ্গন থেকেই আসছে: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর না হওয়ার পেছনে মূলত দু’টি কারণ কাজ করছে, একটি আমলাতন্ত্র ও আরেকটি রাজনৈতিক প্রভাব।

রাষ্ট্র সংস্কারের অধ্যাদেশ নিয়ে টিআইবির উদ্বেগ

রাষ্ট্র সংস্কারের অধ্যাদেশ নিয়ে টিআইবির উদ্বেগ

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জারি করা বিভিন্ন অধ্যাদেশ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি দমন কাঠামো ঘিরে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ (সোমবার, ৬ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ উদ্বেগ প্রকাশ করেছেন।

অপরিবর্তিত মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ পাশ করার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের

অপরিবর্তিত মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ পাশ করার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ কমিশনকে যথেষ্ট শক্তিশালী করেছে। তাই অপরিবর্তত রেখেই অধ্যাদেশটিকে সংসদে পাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ (সোমবার, ৯ মার্চ) দুপুর ১২টায় জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলনকক্ষে নাগরিক সমাজের সঙ্গে নবনিযুক্ত কমিশনারদের আলোচনা সভায় এ আহ্বান জানান তারা।

নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ পাওয়া গভর্নরের বিরুদ্ধে জোরালো স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। সংস্থাটি গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গাড়ি-প্লট না নেয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ; সম্পদবিবরণী প্রকাশের আহ্বান

গাড়ি-প্লট না নেয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ; সম্পদবিবরণী প্রকাশের আহ্বান

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেয়ার ঘোষণাকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত ও সময়োপযোগী উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সকলের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রকাশ এবং সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: টিআইবি

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: টিআইবি

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৫’-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার’ মতো সিদ্ধান্ত: টিআইবি

ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার’ মতো সিদ্ধান্ত: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল বহনে নিষেধাজ্ঞার ঘোষণাকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের পরিপন্থি, অযৌক্তিক ও অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়া এ সিদ্ধান্তকে ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার’ মতো সিদ্ধান্ত বলেও মন্তব্য করে টিআইবি।

উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করা ভবিষ্যতের জন্য খারাপ উদাহরণ: টিআইবি

উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করা ভবিষ্যতের জন্য খারাপ উদাহরণ: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, বর্তমান সরকারের সময়েও দেশে দুর্নীতি অব্যাহত রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ না করা ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপনকালে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

জামায়াত নারী প্রার্থী মনোনয়ন দেবে না— সেটা প্রত্যাশিত হলেও ‘ন্যক্কারজনক’: টিআইবি

জামায়াত নারী প্রার্থী মনোনয়ন দেবে না— সেটা প্রত্যাশিত হলেও ‘ন্যক্কারজনক’: টিআইবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো আসনেই নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। দলটির এই অবস্থানকে ‘প্রত্যাশিত’ বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সংস্থাটি মনে করে, জামায়াতের এমন সিদ্ধান্ত ‘ন্যক্কারজনক’। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এসময় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী: টিআইবি

অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী: টিআইবি

অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) রাজধানীতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।