
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: সংসদে বাণিজ্যমন্ত্রী
ইরান যুদ্ধের জেরে গোটা বিশ্বেই দেখা দিয়েছে জ্বালানি সংকট, যা থেকে বাদ যায়নি বাংলাদেশও। এই সংকট মোকাবিলায় ভারত ও রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।

জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে কয়েকগুণ, এলএনজিতে রেকর্ড পাঁচগুণ
বছর ব্যবধানে জ্বালানি আমদানির পরিমাণ ও ব্যয় বেড়েছে দ্বিগুণ। আর এককভাবে এলএনজি আমদানি বেড়েছে রেকর্ড পাঁচগুণ। চলতি অর্থবছরের ৯ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে ৮২ লাখ টন। গেলবছর একইসময়ে ৫৫ লাখ টন আমদানির বিপরীতে খরচ ছিলো ৩৬ হাজার ৬০৩ কোটি। অর্থাৎ জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে ২৪ হাজার কোটি টাকারও বেশি। এ অবস্থায় জ্বালানি উৎপাদন বাড়াতে সমন্বিত নীতি প্রণয়ন জরুরি, বলছেন বিশেষজ্ঞরা।

যুদ্ধের কারণে জ্বালানি আমদানি ব্যয়ে বাড়তি অর্থ খরচ হবে: অর্থমন্ত্রী
আইএমএফের সঙ্গে বৈঠক
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে দেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হবে। এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।

‘মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, পর্যাপ্ত মজুত রয়েছে’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। আজ (শনিবার, ৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মোদি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্স সফর শেষে স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটনে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি।