‘মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, পর্যাপ্ত মজুত রয়েছে’

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: সংগৃহীত
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। আজ (শনিবার, ৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ৯ তারিখে আরও দুটি ভেসেল আসবে। বিভ্রান্ত না হতে জনগণকে আহ্বান।’

জ্বালানি মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের সংকট কাটাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতেও কাজ করছে সরকার।’

তিনি বলেন, আমরা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিলাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য যে সমস্যা তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবে মানুষের মধ্যে জ্বালানি উদ্বিগ্নতা বেড়েছে। আমরা ওনাকে ব্রিফ করলাম।’

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমি আগেও বলেছি গতকালকেও বলেছি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা রেশনিংটা করেছি এজন্যই যে একটা অনিশ্চয়তা আছে ‍যুদ্ধটা কতদিন চলবে। এজন্য আমরা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই।’

তিনি আরও বলেন, ‘সুতরাং আমি সবাইকে বলবো বিশেষ করে সাংবাদিকদের বললো জনগণের কাছে এ মেসেজ পৌঁছে দেয়া যে তাড়াহুরো করে তেল কেনার কোনো দরকার নেই। আমাদের কাছে মজুত আছে, আমরা পেট্রোল পাম্পগুলোকে তেল দিচ্ছি এবং এটা চলবে।

এএইচ