
ধর্ষণের প্রতিবাদে হাতিয়ায় বিএনপি-এনসিপি বিক্ষোভ; পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৫
নোয়াখালী থেকে ঢাকাগামী এমডি ফারহান লঞ্চের কেবিনে ঢাকার ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) রাত ৮টায় হাতিয়া উপজেলার ওছখালী বাজারে এই ঘটনা ঘটে।

হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সংরক্ষিত ৫০ নারী আসনের আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th General Election) রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন (Reserved Women Seats in Parliament)। আসন বণ্টন অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি (BNP) পেতে যাচ্ছে ৩৫টি আসন। এই মনোনয়নকে কেন্দ্র করে দলটির ভেতরে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা ও লবিং। মহিলা দলের (Mohila Dal) পাশাপাশি এবার সাবেক ছাত্রদল নেত্রীদের নামও জোরালোভাবে আলোচনায় আসছে।

‘নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা ও ছয়টিতে বিজয়—অসাধারণ অর্জন’
নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে ড. ইউনূস
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, ‘একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ছয়টিতে বিজয় অর্জন এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা—এ এক অসাধারণ অর্জন।’

নিরাপত্তার জন্য এবার গানম্যান চায় হান্নান মাসউদ
নিরাপত্তার জন্য ব্যক্তিগত গানম্যানের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহার করলেন এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতু
জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন নিয়ে দলীয় সিদ্ধান্তে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

২৭ আসনে যারা এনসিপির চূড়ান্ত প্রার্থী; কে কোথায়, তালিকা দেখুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ (Bangladesh General Election 2026) উপলক্ষে জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি (National Citizen Party - NCP) তাদের ২৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। জোটে সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে বাকি ৩টিতেও দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

সমঝোতার ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, ৩ আসন ফাঁকা
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে ২৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন; চেয়ারম্যান আসিফ ও সেক্রেটারি মনিরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে সেক্রেটারি করা হয়েছে।

ভোটযুদ্ধে পিতা–পুত্র: হান্নান মাসউদের সম্পদ বাবার চেয়ে ৫ গুণ বেশি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের অর্জিত মোট সম্পত্তি তার বাবার সম্পত্তির থেকে প্রায় পাঁচ গুণ বেশি। সবশেষ জমা দেয়া আয় কর রিটার্নে আবদুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মোট ২০ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন; যেখানে আবদুল হান্নান মাসউদ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকার মোট সম্পত্তির হিসাব দাখিল করেছেন।

জোটের নীতি ‘মানতে না পেরে’ নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপির সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীসহ ১০ দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা করলেও, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এ সমঝোতাকে ‘সঠিক মনে করছেন না’। তিনি ঘোষণা করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনসাফের প্রশ্নে ‘আনকম্প্রোমাইজিং’ অবস্থান থাকবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে।’ আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) কুমিল্লা-৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি এ কথা বলেন।