
জলবায়ু পরিবর্তনে সংকটে ভেলেন্স হ্রদের ভবিষ্যৎ
আশঙ্কাজনক হারে কমছে হাঙ্গেরির জনপ্রিয় ভেলেন্স হ্রদের পানিস্তর। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কয়েক দশকের পানি অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। হুমকি মুখোমুখী দেশটির জনপ্রিয় অবকাশ যাপনের স্থানের বাস্তুতন্ত্র ও পর্যটন শিল্প। আগামী ৩০-৪০ দিনের মধ্যে পানির স্তর অন্তত ২৫-৩০ সেন্টিমিটার কমার পূর্বাভাস দিয়েছে অ্যাসোসিয়েশন অব গ্রেট লেকস।

প্রশান্ত মহাসাগরে ‘সুপার এল নিনো’; ইতিহাসের উষ্ণতম বছরের আশঙ্কা
প্রশান্ত মহাসাগরে 'এল নিনো' আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আগামী মাসগুলোতে এটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। গতকাল (বৃহস্পতিবার, ১১ জুন) মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) আনুষ্ঠানিকভাবে এল নিনোর সূচনার কথা নিশ্চিত করেছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিপর্যস্ত জলবায়ু-স্বাস্থ্য খাত: বাজেট সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের
জলবায়ু পরিবর্তনের প্রভাব জনস্বাস্থ্যের ওপর ক্রমশ তীব্র হচ্ছে। তাপপ্রবাহ, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ, পানিবাহিত সংক্রমণ, অপুষ্টি, মাতৃস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়লেও সেই তুলনায় স্বাস্থ্য খাতের প্রস্তুতি ও অর্থায়ন পর্যাপ্ত নয়। সেখানে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু-স্বাস্থ্য খাতে বাজেটের অংশ আরও কমেছে। এর প্রেক্ষিতে দেশের জলবায়ু-স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থায় জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকি হ্রাস, পরিবেশ-প্রকৃতি সুরক্ষা এবং মানবজীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে দেশব্যাপী এক বিশাল সবুজ বিপ্লবের সূচনা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে দেশের ৬৪টি জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

জাতিসংঘের সংস্থাগুলো থেকে নাম প্রত্যাহার করার ঘোষণা যুক্তরাষ্ট্রের
জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আকস্মিক এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ওয়াশিংটনের এমন পদক্ষেপে দমে না গিয়ে নিজেদের ম্যান্ডেট অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে জাতিসংঘ।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের চলমান প্রকল্পগুলো যথারীতি এগিয়ে যাবে: পরিবেশ উপদেষ্টা
নির্বাচন সামনে হলেও উন্নয়নের উদ্যোগ থেমে নেই জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় চলমান প্রকল্পগুলো। যথারীতি কাজ এগিয়ে যাবে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শনিবার, ১৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের আটিবাজারে ঢাকা মহানগরী ও উপজেলা এলাকার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ১৪ বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২১১১ কোটি টাকা দুর্নীতি হয়েছে: টিআইবি
আওয়ামী লীগ সরকারের সময় বিগত ১৪ বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন প্রকল্পে প্রায় দুই হাজার ১১১ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে গবেষণা প্রতিবেদন অনুষ্ঠানে জানানো হয়, নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প অনুমোদনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রাজনৈতিক হস্তক্ষেপ করতেন। আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়ের ঘাটতি কারণে ২০১৬ সালে বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক দ্বাতা সংস্থার ১৩ মিলিয়ন পাউন্ড সহযোগিতা প্রত্যাহার করা হয়েছে বলেও গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

শুধু শাস্তি নয়, মানুষের আচরণ বদলানোই হবে প্রকৃতি রক্ষার মূল পথ: উপদেষ্টা রিজওয়ানা
নতুন আইনে বন্যপ্রাণী হত্যা মামলায় জামিন থাকবে না। কড়াকড়ি কার্যক্ষেপের মাধ্যমে বন্যপ্রাণী রক্ষার সংকল্প জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘শুধু শাস্তি নয়, মানুষের আচরণ বদলানোই হবে প্রকৃতি রক্ষার মূল পথ।’

সাত ঘণ্টায় উর্বর কৃষিভূমিতে রূপান্তর হবে মরুভূমি!
জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে যখন নানা চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, তখন আশার আলো দেখাচ্ছে নরওয়ের বিজ্ঞানীরা। তারা এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা ব্যবহার করে মরুভূমির শুকনো বালিকে মাত্র সাত ঘণ্টার মধ্যে উর্বর কৃষিভূমিতে রূপান্তর করা সম্ভব।

আউশ চাষে উৎসাহ কমছে নেত্রকোণার কৃষকদের
নেত্রকোণায় কমছে আউশের উৎপাদন। জলবায়ু পরিবর্তন আর চাষাবাদে প্রয়োজনীয় উপকরণের অভাবে আউশ চাষে নিরুৎসাহিত হচ্ছেন কৃষক। ফলে প্রতিবছরই লক্ষ্যমাত্রার চেয়েও কম উৎপাদন হচ্ছে এ ফসল। তবে পাহাড়ি এলাকায় আগাম রোপা আমন চাষ শুরু করছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, আউশের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনায় বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেয়া হচ্ছে।

স্পেনে দাবানলে পুড়েছে বাগান, শেষ সম্বল হারিয়ে অসহায় মালিক
স্পেনের মধ্যাঞ্চলে এভিলা শহরের কাছে বিধ্বংসী দাবানলে পুড়ে গেছে বহু পুরনো জলপাইয়ের বাগান। জীবনের শেষ সম্বল হারিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না বাগান মালিক ব্লাস রদ্রিগেজ। জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন এই দাবানল শুধু প্রাকৃতিক ক্ষতি নয়, মানুষের বেঁচে থাকার লড়াইকেও কঠিন করে তুলছে।

জলবায়ু সহনশীল উদ্ভাবনীতে ভূমিকা রাখায় এখন টিভির রাকিবসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা
শনিবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে পরিবেশবাদী তরুণদের পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর আয়োজনে এই এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট ও অ্যাওয়ার্ড প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এখন টিভির মাহমুদ রাকিবসহ ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেয়া হয়।