
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় গরু-মোটরসাইকেলসহ চোরাই পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় গরুসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (সোমবার, ৩ আগস্ট) সকাল ১০টা থেকে আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত দুই জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক এ সব অভিযান পরিচালনা করে। তবে অভিযানগুলোতে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। আজ (সোমবার, ২০ জুলাই) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

সিলেট সীমান্তে চোরাই পণ্যের বড় চালান জব্দ
সিলেটের সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। গতকাল সোমবার (৪ নভেম্বর) রাত ১০টা থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের রাধানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।