
ঐতিহ্যের নববারতা: বাংলা নববর্ষের শিকড় ও সমকাল
হাজার বছরের ঐতিহ্য আর বাঙালির প্রাণের স্পন্দন নিয়ে আবারও দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এ উৎসব বাঙালির আত্মপরিচয়, অসাম্প্রদায়িক চেতনা আর শিকড়ের দিকে ফিরে তাকানোর এক মহতী লগ্ন। ইতিহাসের ধুলোবালি মাখা পথ পেরিয়ে বাংলা নববর্ষ আজ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তা যেমন গৌরবের, তেমনি সংগ্রামের।

ঢাবির বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে এবছর ‘বৈশাখী শোভাযাত্রা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় বের করা হবে। গতকাল (রোববার, ১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চারুকলায় বিশাল কর্মযজ্ঞ: রঙে-কাগজে লোকজ ঐতিহ্যের মোটিফ
পুরনো জীর্ণতা আর সব অশুভকে দূর করে নববর্ষের ঐকতানে মিলিত হতে চারুকলা জুড়ে এখন বিশাল কর্মযজ্ঞ। কাগজ আর রঙের সংমিশ্রণে মুখোশ, পাখি, হাতি, টেপা-পুতুলসহ লোকজ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিফ তৈরিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা।

চারুকলায় ‘আপত্তি’ থাকায় হচ্ছে না শরৎ উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এ বছর অনুষ্ঠিত হচ্ছে না সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘শরৎ উৎসব’। আয়োজকদের দাবি, ‘অনেকের কাছ থেকে আপত্তি এসেছে’— এ কারণ দেখিয়ে শেষ মুহূর্তে চারুকলা কর্তৃপক্ষ অনুষ্ঠান আয়োজনের অনুমতি বাতিল করেছে।

চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাসে ফেরানোর দাবিতে চবি শিক্ষার্থীদের অনশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দাবি আদায়ে চলছে এ কর্মসূচি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ ১৪৩২ উদযাপিত হচ্ছে। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অমর একুশে প্রাঙ্গণে এসে শেষ হয়।

মোটিফে আগুন: অভিযুক্তকে শনাক্ত করলেও পুলিশকে জানায়নি ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরবি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

বাংলা বর্ষবরণে আগের তুলনায় বেশি নিরাপত্তার আশ্বাস পুলিশ ও র্যাবের
বাংলা নববর্ষ ১৪৩২ সনকে বরণ করতে প্রস্তুত গোটা দেশ। সেই সাথে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনীও। চারুকলায় শোভাযাত্রার ফ্যাসিস্টের মোটিফ পোড়ানো দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। এদিকে, রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সেখানে নিরাপত্তা নিয়ে মহড়া দিয়েছে র্যাব। ডিজি জানান- আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপত্তা দেয়া হবে।

'বর্ষবরণে যেকোনো সময়ের তুলনায় এবার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে'
দেশব্যাপী বর্ষবরণ পালনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগের যেকোনো সময়ের তুলনায় এবারে উৎসব আয়োজনে নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে বলে জানান র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বর্ষবরণের প্রস্তুতি সম্পন্ন; আনন্দ শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদের আগ্রাসনবিরোধী বার্তা
বাংলা নববর্ষ ১৪৩২ বরণের প্রস্তুতি সম্পন্ন। ছায়ানট ও চারুকলা আয়োজন করছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেখানে অংশ নেবে সব ধর্ম, বর্ণ ও দেশের ২৮টি জাতির মানুষ। চারুকলা ফিরছে তার শিকড়ে, শোভাযাত্রার নাম দিয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ২১টি মোটিফে থাকবে বৈচিত্র্য, আর চোখে পড়বে ফ্যাসিবাদের আগ্রাসনবিরোধী বার্তা। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনও। আয়োজকরা বলছেন, থাকবে ঐক্যের বার্তা ও শান্তির আহ্বান।

‘হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে’
শেখ হাসিনার দোসররা গতকাল (শুক্রবার) ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ (শনিবার, ১২ এপ্রিল) বেলা ১১টা ২৪ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা লিখেন। তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে শিক্ষার্থীদের দু’পক্ষ। চারুকলার শিক্ষার্থীরা বলছেন, ক্লাসরুম সংকটসহ নানা কারণে ভবন নির্মাণ অপরিহার্য হয়ে পড়েছে। আর আরেক পক্ষের দাবি, নির্ধারিত জায়গায় ভবন নির্মাণ করলে ধ্বংস হবে প্রাণ প্রকৃতি।