কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে ১০০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ
কুষ্টিয়ার দৌলতপুরে বর্ষা মৌসুমে কর্মহীন হয়ে পড়া সীমান্তবর্তী এক শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ৪৭ কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়ন। আজ (সোমবার, ১২ জুলাই) সকালে উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।