
কৃষ্ণ সাগরের বন্দর নগরীতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৪
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী নভোরসিয়স্কে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। আজ বুধবার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাটিয়েভ এ তথ্য নিশ্চিত করেছেন। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বন্দর শহরে রুশ হামলা; বিদেশি জাহাজে নিহত ২ ইউক্রেনীয়
রাশিয়া শুক্রবার ইউক্রেনজুড়ে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মিকোলাইভে ড্রোন হামলায় বিদেশি নিবন্ধিত তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, একটি জাহাজে থাকা দুই ইউক্রেনীয় নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ জাহাজে ইউক্রেনের রাতভর হামলা
ক্রিমিয়া উপদ্বীপের কাছে একাধিক রুশ জাহাজে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। বাধা দিচ্ছে জ্বালানি সরবরাহের পথেও। বিশ্লেষকদের মতে, অল্প সময়ের মধ্যে এতগুলো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া রাশিয়ার নৌ সক্ষমতা এবং ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ বজায় রাখার প্রচেষ্টার জন্য বড় ধাক্কা।

কৃষ্ণ সাগরে রাশিয়ার দুই ট্যাঙ্কারে বিস্ফোরণ
তুরস্কের বসফরাস প্রণালীর কাছে কৃষ্ণ সাগরে রাশিয়ার ছায়া নৌবহরের দুটি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি জাহাজে থাকা ২৫ ক্রু মেম্বারদের জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। এতে ট্যাংকার দুটিতে থাকা নাবিকদের উদ্ধারে জরুরি অভিযান শুরু করে তুর্কি কর্তৃপক্ষ।