
তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
জুলাই ২০২৩ থেকে জুন ২০২৬
২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৩ বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তীব্র লোডশেডিংয়ে নাকাল জামালপুর, ব্যাহত সেচ-শিল্প
জামালপুরে চলমান তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। চরম ভোগান্তিতে মানুষ। ২৪ ঘণ্টার মধ্যে সাত থেকে আট ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। তীব্র গরমে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি ফসলে সেচ দেয়া ও শিল্পাঞ্চলের অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। এছাড়াও অফিস আদালতে লোডশেডিংয়ে দাপ্তরিক কাজও ব্যাহত।

টঙ্গীতে শিশুখাদ্য কারখানায় জুসের বোতলে ‘মূত্র’ পাওয়ার অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে শিশুদের খাদ্য ও পানীয় উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে জুসের বোতলে মূত্র পাওয়ার অভিযোগ উঠেছে। একই অভিযানে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এবং পণ্যে ভুল মোড়ক ব্যবহারের অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গ্যাস সংকটে নরসিংদীতে কমেছে শিল্প উৎপাদন
নরসিংদীতে তীব্র গ্যাস সংকট তৈরি করছে বিদ্যুৎ ঘাটতি। এই অবস্থায় ভোগান্তিতে শিল্প ও পরিবহণ খাতের অন্তত আট লাখ মানুষ। প্রায় ৪০ শতাংশ উৎপাদন কমে যাওয়ায় কারখানাগুলোতে কমেছে লেনদেন।

১৯ বছর ধরে বন্ধ সিরাজগঞ্জ স্পিনিং মিল; নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ
সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জে ঐতিহ্যবাহী ‘সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস’ এখন শুধুই স্মৃতি। একসময় হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখরিত এ কারখানা সচল রেখেছিল এ অঞ্চলের অর্থনীতির চাকা। কিন্তু নানা সংকট ও অব্যবস্থাপনায় দীর্ঘ ১৯ বছর ধরে বন্ধ রয়েছে মিলটি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সম্পদ। পরিত্যক্ত এ চত্বর এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগে আবারও চালু করা হোক ঐতিহ্যবাহী এ শিল্প প্রতিষ্ঠান।

কারখানার কাছে স্কুলমাঠ ভাড়া দিলেন প্রধান শিক্ষক, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা
গাজীপুরের শ্রীপুরে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কারখানার নির্মাণ সামগ্রী রাখার জন্য ভাড়া দিয়েছে প্রধান শিক্ষক। এতে পুরো মাঠ খানাখন্দের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের সব ধরনের খেলাধুলা। কারখানার সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছে প্রধান শিক্ষকের ছেলে। এতে করে প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থী অভিভাবকরা। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়া; যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় ঝুট (কারখানার বর্জ্য) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ার ঘটনায় বিএনপি ও যুবদলের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গত দু’দিনে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ জন শ্রমিক আহত হয়েছে। আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নীটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

ডেমরায় মডেল টাউনে অগ্নিকাণ্ড: আহত ৩, ক্ষতিগ্রস্ত ২ কারখানা
ডেমরার আমুলিয়া মডেল টাউনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই কেমিকেল কারখানা। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।

ডেমরায় কারখানায় আগুন; নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট
রাজধানীর ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউনে পলিথিন তৈরির একটি টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

মে দিবস: আনুষ্ঠানিকতা ছাপিয়ে অধিকার আদায়ের অঙ্গীকার
শ্রমিক দিবস আমাদের সেই বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়, যা আমরা অনেক সময় এড়িয়ে যাই। এই দিনটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমিকদের অবদান স্মরণ করার, তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার একটি উপলক্ষ। তাদের জন্য প্রয়োজন নিরাপদ কর্ম পরিবেশ, স্বাস্থ্যসেবা এবং একটি স্থিতিশীল আয়ের নিশ্চয়তা।

নরসিংদীতে ফেব্রিক্স কারখানায় হামলা-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
নরসিংদীর মাধবদীতে ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণাধীন পোশাক কারখানায় হামলা, চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের কর্মীদের মারধরের অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কারখানা কর্তৃপক্ষ।