কায়সার কামাল
কংস নদের ওপর ব্রিজে খুলবে পর্যটন-অর্থনীতির নতুন দুয়ার!

কংস নদের ওপর ব্রিজে খুলবে পর্যটন-অর্থনীতির নতুন দুয়ার!

নেত্রকোণার কংস নদের ওপর একটি ব্রিজ নির্মাণ হলেই চলাচলে দূরত্ব কমবে অন্তত ২৫ কিলোমিটার। ব্রিজটি নির্মাণ হলে সদরের সঙ্গে দুর্গাপুরের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি পর্যটন এবং অর্থনীতিতেও আসবে নতুন সম্ভাবনা। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চলাচলের এই দুর্ভোগ দ্রুত নিরসন করা হোক। আর ডেপুটি স্পিকার বলছেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুতই শুরু হবে ব্রিজের নির্মাণকাজ।

১০৮ বছর ধরে রেললাইন দেখি, রেলগাড়ি দেখি, কিন্তু চড়তে পারি না: ডেপুটি স্পিকার

১০৮ বছর ধরে রেললাইন দেখি, রেলগাড়ি দেখি, কিন্তু চড়তে পারি না: ডেপুটি স্পিকার

নেত্রকোণার জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়ে কথা বলতে গিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ১০৮ বছর যাবৎ রেললাইন দেখি, রেলগাড়ি দেখি; কিন্তু আমরা উঠতে পারি না। আজ (বুধবার, ১৩ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনি এলাকা নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধীজনদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সমীক্ষা শুরু হবে: রেল প্রতিমন্ত্রী

জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সমীক্ষা শুরু হবে: রেল প্রতিমন্ত্রী

নেত্রকোণার জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত ১২ কিলোমিটার রেললাইন সম্প্রসারণে সমীক্ষা যাচাইসহ আনুষঙ্গিক কাজের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ (বুধবার, ১৩ এপ্রিল) নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই এদেশের নাগরিক: ডেপুটি স্পিকার

কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই এদেশের নাগরিক: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। আমরা কেউ এ দেশের মাইনরিটি বা সংখ্যালঘু নই, বরং প্রত্যেকেই এ রাষ্ট্রের সমান অংশীদার। আজ (শনিবার, ২১ মার্চ) দুপুরে গারো কনভেনশন উইমেন্স সোসাইটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অনেকেই প্রচারণা চালাচ্ছে: ব্যারিস্টার কায়সার কামাল

ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অনেকেই প্রচারণা চালাচ্ছে: ব্যারিস্টার কায়সার কামাল

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নামাজ-ধর্ম এই অনুভূতিকে কাজে লাগিয়ে অনেকেই অন্যরকম কাজ করছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণার দুর্গাপুরের চন্ডিগড়ে নির্বাচনি প্রচার-প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।